আইপিএলে না গিয়ে শিশিরের সঙ্গে জুটি বাঁধলেন সাকিব

০৪ এপ্রিল ২০২৩, ১১:৫৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
শিশিরের সঙ্গে জুটি বাঁধলেন সাকিব

শিশিরের সঙ্গে জুটি বাঁধলেন সাকিব © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে আইপিএল খেলার জন্য ছাড়পত্র পাননি সাকিব। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুরুতেই বলেছেন, জাতীয় দলের খেলা থাকলে ক্রিকেটারদের ছাড়া হবে না। তবে খেলার সুযোগ থাকলেও সাকিব এবারের আসরে খেলবেন না বলে জানা গেল। আইপিএলে না গিয়ে এবার তার সঙ্গে একটি বিজ্ঞাপনে যোগ দিয়েছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। ক্রিকেটার সাকিব নাম লেখাচ্ছেন একের পর এক বাণিজ্যিক পণ্যের চুক্তিতে। 

সোমবার (৩ এপ্রিল) নিজের অফিশিয়াল ফেসবুক একাউন্টে বিজ্ঞাপনের ছবি পোস্ট করেছেন সাকিব। সেখানে দেখা যায়, ইয়ামাহা এফজেডএস-এর ভার্সন থ্রি ডিলাক্স এডিশনের বিজ্ঞাপন করছেন তিনি। ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, নতুন এই এডিশনটি উদ্বোধন করতে উন্মুখ হয়ে আছি।

অবশ্য স্ত্রীর সঙ্গে এর আগে তিনি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। মাঝে দুজনকে একসঙ্গে অনেকদিন ছোটপর্দায় দেখা না গেলেও সেই সময়ের রেশ টেনেছেন তারা।

বিভিন্ন ইতিবাচক কিংবা নেতিবাচক ঘটনা ঘটিয়ে সংবাদের শিরোনামে আসেন তারকা এই ক্রিকেটার। বিজ্ঞাপনে অনেক সময় ব্যয় করাও সেই আলোচনার একটি। সেই মাঠের বাইরেও সাকিব আলোচনা থেকে হারিয়ে যান না। বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে অনুশীলনে সাকিবের সময় না দেয়া কিংবা কোনো সিরিজের আগে ফটোসেশনে না থাকা, এমন অভিযোগ তো প্রায়ই আসে তার বিরুদ্ধে।

অনেকেই ধারনা করছিলেন এটাই হয়তো শেষ আইপিএল হতে যাচ্ছে সাকিবের। এর পরের বারে সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত নয় অনেকেই। কারণ, এবারের নিলামেই প্রথম দফায় সাকিব অবিক্রীত অবস্থায়ই ছিলেন। 

এদিকে সাকিব পুরো আইপিএল থেকে সরে গেলেও কেকেআরে সুযোগ পাওয়া বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাস নাকি খেলতে চেয়েছেন। বাংলাদেশের ম্যাচ না থাকার সময়টায় আইপিএলে যতটুকু সুযোগ পাওয়া যায়, ততটুকুই খেলতে চান এই উইকেটরক্ষক ব্যাটার।

‘শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখত…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রার্থনা, ভক্তি আর উৎসবের আবহে শেষ হলো বারোমারীর তীর্থোৎসব
  • ৩০ অক্টোবর ২০২৬
৩০০ অসহায় নারী-জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সেলাই মেশিন দিল…
  • ৩০ অক্টোবর ২০২৬
কলেজের জানালা-গ্রিল চুরি, সেই ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
  • ৩০ অক্টোবর ২০২৬
মেধাতালিকার শীর্ষ পাঁচে থাকা ২৮ বিভাগের শিক্ষার্থীদের সংবর্…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’— ভুয়া পোস্টে সয়লাব ফেস…
  • ৩০ অক্টোবর ২০২৬