রোমাঞ্চকর জয়ে প্লে অফে গালফ জায়ান্টস

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
রোমাঞ্চকর জয়ে প্লে অফে গালফ জায়ান্টস

রোমাঞ্চকর জয়ে প্লে অফে গালফ জায়ান্টস © সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার শেষ বলের রোমাঞ্চকর জয় পেলো গালফ জায়ান্টস। এমআই এমিরেটসকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে আইএল টি-টোয়েন্টির প্লে অফ নিশ্চিত করলো তারা। 

এমিরেটস ১৩৯ রানে অলআউট হয়, শেষ ৮ উইকেট তারা হারায় মাত্র ৫১ রানে। গালফ সহজ জয়ের পথে ছিল। কিন্তু হঠাৎ করে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে ছন্দ হারায়। শেষ দুই ওভারে লাগতো ১৮ রান। ১৯তম ওভারে ডোয়াইন ব্রাভোর ছয় বলে গালফ ২ উইকেট হারিয়ে মাত্র ৭ রান করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে।

শেষ ওভারে জর্ডান থম্পসনের চমৎকার বোলিংয়ে কোণঠাসা ছিল গালফ। শেষ বলে দরকার ছিল ৩ রান, শিমরন হেটমায়ার ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা মেরে দলকে জেতান। ৫ উইকেটে ১৪৩ রান করে তারা।

আরও পড়ুন: বায়ার্নের বিপক্ষে এমবাপ্পেকে নিয়ে শঙ্কায় পিএসজি

টপ অর্ডারে টম ব্যান্টন সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া জেমস ভিন্স (২৬), ক্রিস লিন (২৮) ও গেরহার্ড এরাসমাস (২০) অবদান রাখেন। হেটমায়ার ১৩ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে নিকোলাস পুরান এমিরেটসের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ২৯ বল খেলে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে।

গালফের হয়ে সবচেয়ে বেশি ৩ উইকেট নেন ক্রিস জর্ডান। দুটি করে উইকেট পান ডমিনিক ড্রেকস, ডেভিড উইজ ও রেহান আহমেদ। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে গালফ। সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে ডেজার্ট। ৯ পয়েন্ট নিয়ে তিনে এমিরেটস।

গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত পৌনে দুই লাখ পশু
  • ১৯ মে ২০২৬
৪ জুনের মধ্যে স্কুল-কলেজ ও শিক্ষা অফিসকে বাজেটের তথ্য পাঠান…
  • ১৯ মে ২০২৬
জীবন বিমা করপোরেশন নিয়োগ দেবে ডেভেলপমেন্ট অফিসার, আবেদন অভি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ
  • ১৯ মে ২০২৬
দুই মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
  • ১৯ মে ২০২৬
পর্যটকরা খাওয়ার সময়ই নদীতে ভেসে গেল রিসোর্ট, অতঃপর...
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081