হাসারাঙ্গার ঘূর্ণিতে প্লে অফে ডেজার্ট ভাইপার্স

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
হাসারাঙ্গার ঘূর্ণিতে প্লে অফে ডেজার্ট ভাইপার্স

হাসারাঙ্গার ঘূর্ণিতে প্লে অফে ডেজার্ট ভাইপার্স © সংগৃহীত

এমআই এমিরেটসের কাছে আগের ম্যাচে বিব্রতকর ব্যাটিংয়ে ১৫৭ রানে হেরেছিল ডেজার্ট ভাইপার্স। মঙ্গলবার শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে স্কোরবোর্ড জমাতে পারেনি। পুঁজি ১৪৮ রানের। তবে শারজার মন্থর উইকেটে পার্থক্য গড়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২২ রানে ষষ্ঠ জয়ে আইএল টি-টোয়েন্টির প্লে অফ নিশ্চিত করেছে ডেজার্ট।

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ডেজার্ট। আর এক পয়েন্ট পেলে লিগ পর্বে সেরা দুইয়ে থাকা নিশ্চিত তাদের। সমান খেলে ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে শারজা।

টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো হয়নি ডেজার্টের। ১৪তম ওভারে তাদের স্কোর ছিল ৫ উইকেটে ৮০ রান। তবে স্যাম বিলিংস ও বেনি হাওয়েলের ব্যাটে দলীয় স্কোর ১৪৮ হয়। হাওয়েল ২৩ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন। ২৩ বলে ২৭ করেন বিলিংস।

আরও পড়ুন: দলবদলের রেকর্ড দামে আর্জেন্টিনার এনজোকে কিনল চেলসি

ডেজার্টের ৬ উইকেটের মধ্যে দুটি করে নিয়েছেন শারজার বোলার মোহাম্মদ জাওয়াদউল্লাহ ও নুর আহমেদ।

লক্ষ্যে নেমে তুলনামূলক ভালো অবস্থানে ছিল শারজা। ২ উইকেটে ৫০ রান হয়েছিল তাদের। তবে হাসারাঙ্গা বল হাতে নিয়ে মোড় ঘুরিয়ে দেন। টানা তিন ওভারে মার্কাস স্টয়নিস, অ্যাডাম হোস ও মোহাম্মদ নবীকে ফেরান লঙ্কান স্পিনার। ১৩তম ওভারে ৬৫ রানে নেই ৬ উইকেট।

পল ওয়াল্টার (২৭) ও নুর আহমেদ (২৩) সপ্তম উইকেটে প্রতিরোধ গড়লেও রান রেট কমতে থাকে। দুজনকেই ফেরান লুক উড। ৮ উইকেটে ১২৬ রানে থামে শারজা। হাসারাঙ্গা ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা। ২০ রান দিয়ে সমান সংখ্যক উইকেট পান উড।

গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত পৌনে দুই লাখ পশু
  • ১৯ মে ২০২৬
৪ জুনের মধ্যে স্কুল-কলেজ ও শিক্ষা অফিসকে বাজেটের তথ্য পাঠান…
  • ১৯ মে ২০২৬
জীবন বিমা করপোরেশন নিয়োগ দেবে ডেভেলপমেন্ট অফিসার, আবেদন অভি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ
  • ১৯ মে ২০২৬
দুই মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
  • ১৯ মে ২০২৬
পর্যটকরা খাওয়ার সময়ই নদীতে ভেসে গেল রিসোর্ট, অতঃপর...
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081