দলবদলের রেকর্ড দামে আর্জেন্টিনার এনজোকে কিনল চেলসি

০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা এনজো ফার্নান্দেজ

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা এনজো ফার্নান্দেজ © ইন্টারনেট

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা এনজো ফার্নান্দেজকে কিনে নিল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দলবদলের রেকর্ড গড়ে আকাশছোঁয়া দামে তাকে টেনেছে দলটি। এজন্য ১২০ মিলিয়ন ইউরো (১০৫ মিলিয়ন পাউন্ড) বা ১ হাজার ৩৯৯ কোটি টাকা গুনেতে হচ্ছে তাদের।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) পর্তুগিজ ক্লাব বেনফিকা এ ঘোষণা দিয়েছে। ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন জ্যাক গ্রিয়ালিশ। ১০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে ২০২১ সালে তাকে কেনে ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলা থেকে ম্যানসিটিতে যোগ দেন তিনি।

দীর্ঘমেয়াদে ফার্নান্দেজকে টেনেছে চেলসি। সব ঠিক থাকলে ২০৩১ সাল পর্যন্ত থাকবেন তিনি। ২০২২ সালে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। টুর্নামেন্টে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতেন এই মিডফিল্ডার।

ব্যক্তিগতভাবেও চেলসিতে যাওয়ার ইচ্ছা পোষণ করেন ফার্নান্দেজ। নিজ ক্লাব বেনফিকাকে চুক্তিতে পৌঁছতে প্ররোচিত করেন ২২ বছর বয়সী এ তারকা। এ নিয়ে মৌসুমে সপ্তম খেলোয়াড় কিনলো চেলসি। ২০২২ সালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে বেনফিকায় আসেন ফার্নান্দেজ। দলটির হয়ে ২৯ ম্যাচে ৪ গোল এবং ৭ অ্যাসিস্ট করেছেন।

গাইবান্ধায় কোরবানির জন্য প্রস্তুত পৌনে দুই লাখ পশু
  • ১৯ মে ২০২৬
৪ জুনের মধ্যে স্কুল-কলেজ ও শিক্ষা অফিসকে বাজেটের তথ্য পাঠান…
  • ১৯ মে ২০২৬
জীবন বিমা করপোরেশন নিয়োগ দেবে ডেভেলপমেন্ট অফিসার, আবেদন অভি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ
  • ১৯ মে ২০২৬
দুই মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
  • ১৯ মে ২০২৬
পর্যটকরা খাওয়ার সময়ই নদীতে ভেসে গেল রিসোর্ট, অতঃপর...
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081