‘মেসিই সেরা’

০৭ জানুয়ারি ২০২৩, ০৯:৫৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

৭৭ বছর ধরে ফ্রান্সের সব খেলায় সেরা খেলোয়াড় নির্বাচন করে আসছে ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ। এবার বিশ্বের সব খেলার সেরা খেলোয়াড়দের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এমন নয় যে ফুটবল বিশ্বকাপ জিতলেই তিনি বিশ্বের সব খেলার সেরা খেলোয়াড়ের মধ্যে সেরা হয়ে যাবেন। ১১ বছরের মধ্যে এই প্রথম কোনো ফুটবলার পুরস্কারটি জিতলেন। এই ১১ বছরে দুটি বিশ্বকাপ হয়েছে, কিন্তু কোনো ফুটবলার জেতেননি এ পুরস্কার।

প্রতি বছরের মতো এবারও ক্রীড়া দৈনিক লেকিপ তাদের চ্যাম্পিয়ন ফ্রান্স ও বিশ্ব চ্যাম্পিয়নের নাম ঘোষণা করেছে। যেখানে প্রথমবারের মতো একই ক্লাবের দুই খেলোয়াড়ের মাথায় উঠেছে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নের মুকুট। 

১৯৪৬ সাল থেকে ফ্রান্সের সব খেলার মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচন করে আসছে দেশটির পত্রিকা লেকিপ। ১৯৭৫ সাল থেকে আরও একটি পুরস্কার সংযোজন করে তারা। ফ্রান্সের সেরা খেলোয়াড়ের সঙ্গে তারা দিতে শুরু করে চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস পুরস্কার। যার মানে বিশ্বের সব খেলার সেরাদের মধ্যে সেরা খেলোয়াড়ের মুকুট।

লেকিপের এবারের চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এর আগেও একবার পুরুস্কারটি ওঠে মেসির হাতে। ২০১১ সালে প্রথমবার পত্রিকাটির বিশ্বের সেরা খেলোয়াড়দের নির্বাচিত হয়েছিলেন তিনি।

এবারের পুরস্কারটি জিততে মেসি পেছনে ফেলেছেন ২০২২ সালে দুটি গ্র্যান্ড স্লাম (অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন) জেতা রাফায়েল নাদালকে। গত ১১ বছরের মধ্যে মধ্যে এই প্রথম কোনো ফুটবলার পুরস্কারটি জিতলেন। ১১ বছর আগে লেকিপের এ পুরস্কার জেতা ফুটবলারও ছিলেন মেসিই। 

আরও পড়ুন: প্রথম ম্যাচ হেরে আর্জেন্টিনার সঙ্গে তুলনা করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

মেসির ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে জিতেছেন ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে পেছনে ফেলেছেন স্বদেশি সতীর্থ ও ব্যালন ডি’অর–জয়ী রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা ও ২০২২ শীতকালীন অলিম্পিকে দুটি সোনা জেতা বাইঅ্যাথলেট কুয়েনতিন ফিলো–মাইলেতকে। তাদের এই কীর্তিও দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপের সামনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।  

লেকিপের সম্পাদকীয় বিভাগের সাংবাদিকদের ভোটে এই পুরস্কারটি দেয়া হয়। সেরা নির্বাচনের র‌্যাঙ্কিং করা হয় গোপন ব্যালটে ভোটের ভিত্তিতে। ভোট দেয়ার সর্বশেষ তারিখ ছিল গত ২০ ডিসেম্বর। প্রত্যেক সাংবাদিক মনোনীত অ্যাথলেটদের মধ্যে পাঁচজনকে বেছে নিতে পারেন। প্রত্যেক সাংবাদিকের ব্যালটে প্রথম হওয়া খেলোয়াড় পান ৬ পয়েন্ট, দ্বিতীয় হওয়া খেলোয়াড় পান ৪ পয়েন্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হওয়া খেলায়াড় পান যথাক্রমে ৩, ২ ও ১ পয়েন্ট।

সাজানো মামলা দিয়ে গ্রেফতার শিবিরকর্মী, ১০ বছর পর খালাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘দেশের বিপুলসংখ্যক যোগ্য চাকরিপ্রার্থীর অধিকার হরণের পথ তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্মকর্তা–কর্মচারী নিয়োগ দে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা থেকে উচ্চশিক্ষা: বাংলাদেশের শিক্ষা বিস্তারে বাংলাদ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9