টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে লিটন

০৫ জানুয়ারি ২০২৩, ১২:০১ PM
টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে লিটন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে লিটন © সংগৃহীত

ব্যাট হাতে ২০২২ সালে অসাধারণ এক বছর কাটিয়েছেন লিটন কুমার দাস। তিন ফরম্যাট মিলিয়ে গত বছরে লিটন ছিলেন টাইগারদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক। বছরের মাঝামাঝিতে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১২তম অবস্থান করা লিটন বছর শেষও করেছেন একই অবস্থানে থেকে। তবে নতুন বছরে সুসংবাদ পেয়েছেন লিটন। নিজের আগের অবস্থান থেকে আরও এক ধাপ এগিয়েছেন লিটন। টেস্টে এই ব্যাটসম্যান নতুন র‍্যাঙ্কিংয়ের ১১তম স্থানে। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের পর সম্প্রতি আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। তবুও টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে উন্নতি হলো লিটন দাসের। বছরের শেষ টেস্টে ভারতের বিপক্ষে ৭৫ রানের ইনিংসের সুবাদে তার অবস্থানের উন্নতি ঘটে।

তিন ফরম্যাটে ৪২ ম্যাচ খেলে এই ক্রিকেটার রান করেছেন ১৯২১ রান।

তার পরের অবস্থানে থাকা সাকিব আল হাসানের রান মাত্র ৯২২। লিটনের চেয়েও ৯৯৯ রানে পিছিয়ে তিনি। অসাধারণ এক বছর কাটানো লিটন সবচেয়ে বেশি সফল ছিলেন টেস্ট ফরম্যাটে। সাদা পোশাকের ক্রিকেটে গত বছরে লিটন রান তুলেছেন ১০ ম্যাচে ১৮ ইনিংসে ব্যাটিং করে ৮০০ রান।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন যথারীতি মারনাস লাবুশেনে। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছেন তারই স্বদেশি স্টিভেন স্মিথ। মাত্র ১ পয়েন্ট কম থাকায় তিনে নেমে গেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

আরও পড়ুন: নেইমারকে বাংলাদেশে আনার উদ্যোগ বসুন্ধরা কিংসের

পাকিস্তানের বিপক্ষে দ্বিশতক হাঁকিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন কিউই অধিনায়ক। চারে আছেন যথারীতি ট্রাভিস হেড। 

শততম টেস্টে দ্বিশতক হাঁকানো ডেভিড ওয়ার্নার ১৭ ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন। লিটনের পেছনে থাকা বিরাট কোহলি আরেক ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৫তম স্থানে।

 

পায়রা বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন আ…
  • ১৯ মে ২০২৬
রাজবাড়ীতে ফেনসিডিলসহ যুবক আটক
  • ১৯ মে ২০২৬
পশুবাহী গাড়ি নিয়ে হাটে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে কঠ…
  • ১৯ মে ২০২৬
মসজিদে হামলা চালিয়ে ৩ মুসল্লিকে হত্যা অতপর...
  • ১৯ মে ২০২৬
কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদ…
  • ১৯ মে ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081