আইপিএল নিলামে অবিক্রিত সাকিব আল হাসান

২৩ ডিসেম্বর ২০২২, ০৩:৫৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে অবিক্রিত থেকে গেলেন সাকিব আল হাসান। আগেরবারের চেয়ে এবার ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি কমিয়েছিলেন সাকিব। কিন্তু বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভারতের কোচিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান্ন প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশনে নিলামে ওঠছে ৪০৫ জন ক্রিকেটার।

তবে প্রথম ধাপে দল না পেলেও এখনও সুযোগ আছে সাকিবের। তবে তার আগে যদি বিদেশি ক্রিকেটারের কোটা পূর্ণ হয়ে যায় তাহলে সুযোগ নাও পেতে পারেন সাকিব।

আরও পড়ুন: সাকিব আল হাসানের যত অর্জন

এর আগে গতবারও বাংলাদেশি সাকিবকে কেনেনি কোনো দল। এবারের সেট টু’তে অলরাউন্ডার ক্যাটাগরিতে ছিল সাকিবের নাম। ভিত্তিমুল্য ছিল দেড় কোটি রুপি। কিন্তু কোনো দলই আগ্রহ দেখায়নি তাতে।

২০১১ সাল থেকে আইপিএলে নিয়মিত মুখ সাকিব। ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। দুটো শিরোপা জিতেছেন সেই দলের হয়ে।

২০১৮ ও ২০১৯ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন এই অলরাউন্ডার। তবে ২০২১ সালে আবারও ফেরেন কলকাতায়। এর পরের বছর তাকে ছেড়ে দেয় কেকেআর। আইপিএলে ৯ আসরে ৭১ ম্যাচ খেলে ৭৯৩ রান ও ৬৩ উইকেট নিয়েছেন তিনি। 

চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9