আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল

২০ ডিসেম্বর ২০২২, ০৯:০৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল © সংগৃহীত

ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর অপেক্ষার পর ফিফা বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের পরপরই ফিফা র‌্যাংকিং প্রকাশ করে। তবে বিশ্বকাপ জয়ের পরেও আর্জেন্টিনা উঠতে পারেনি ফিফার বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও শীর্ষস্থান ধরে রেখেছে। 

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামকে টপকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে ব্রাজিল। এরপর থেকে টানা ১০ মাস শীর্ষস্থান ধরে রেখেছে তারা। যদিও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিল ৩টি ম্যাচ জিতেছে। ক্যামেরুনের সঙ্গে একটি হার এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করে তারা। 

এদিকে, আর্জেন্টিনা চারটি খেলায় জিতেছে এবং সৌদি আরবের কাছে হেরেছে। এছাড়া দুবার পেনাল্টিতে জিতেছে।

মূলত পেনাল্টি শ্যুটআউটে সাফল্যের মূল্য রেগুলেশন-টাইম জয়ের তুলনায় অনেক কম র‌্যাংকিং পয়েন্ট। আর্জেন্টিনা বা ফ্রান্স যদি ১২০ মিনিটের মধ্যে ফাইনাল জিতে যেত তাহলে তাদের যে কেউ শীর্ষে চলে যেত, কিন্তু পেনাল্টি শুটআউটে খেলা গড়ানোর কারণে ব্রাজিলকে ছাড়িয়ে যেতে পারেনি কোনো দল।

আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ট্রফি ও ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পরেও ফিফা র‌্যাংকিংয়ে এক নম্বর দল হতে পারেনি।

আরও পড়ুন: জন্মদিনে অবসরের ঘোষণা করিম বেনজেমার

বর্তমানে আর্জেন্টিনা এবং ফ্রান্সের স্থান যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয়। বেলজিয়াম গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় দুই স্থান নিচে নেমে চতুর্থ স্থানে রয়েছে। ইংল্যান্ড পঞ্চম স্থানে রয়েছে, নেদারল্যান্ডস দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। ক্রোয়েশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে এখন রয়েছে সাতে। কাতারে জায়গা করে নিতে ব্যর্থ ইতালি দুই স্থান নেমে অষ্টম স্থানে রয়েছে। পর্তুগাল নবম স্থানে অপরিবর্তিত রয়েছে। এছাড়া স্পেন তিন ধাপ নেমে দশম স্থানে রয়েছে।

নতুন ফিফা র‌্যাংকিং শীর্ষ ১০
১. ব্রাজিল
২. আর্জেন্টিনা
৩. ফ্রান্স
৪. বেলজিয়াম
৫. ইংল্যান্ড
৬. নেদারল্যান্ডস
৭. ক্রোয়েশিয়া
৮. ইতালি
৯. পর্তুগাল
১০. স্পেন

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করবে কবে?
  • ১৯ মে ২০২৬
৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের সঙ্গে যুক্ত হলো ‘সরকারি’
  • ১৯ মে ২০২৬
চীনা বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা-বেইজিং ফেলোশিপ’ চালুর প্রস্তাব দি…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপ…
  • ১৯ মে ২০২৬
গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন
  • ১৯ মে ২০২৬
উপাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে ছাত্রছাত্রীদের কাছে টাকা চেয়ে ব…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081