সমর্থকদের পাশে থাকতে বললেন মেসি

২৩ নভেম্বর ২০২২, ১০:৫৫ AM
মেসি

মেসি © সংগৃহীত

কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে হারে শুরু হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। এই হারের পর টানা ৩৬ ম্যাচের অপরাজিত যাত্রা শেষ হয়ে গেছে আর্জেন্টিনার। তবে দলটির সেরা তারকা লিওনেল মেসি বিশ্বাস হারাচ্ছেন না। ম্যাচের পর তিনি ভক্তদের উদ্দেশ্যেও দিলেন বিশ্বাস রাখার বার্তা, জানালেন আর্জেন্টিনা তাদের হতাশ করবে না মোটেও।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি জানালেন, এই হারটা বড় একটা ধাক্কা, সেটা সবার জন্যই। পিএসজি তারকার কথা, ‘মানুষজন আমাদের ওপর বিশ্বাস রেখেছিল। সবার জন্যই এটা বড় একটা ধাক্কা। তাদের কেউই আমাদের এভাবে শুরু হোক, এমনটা কল্পনাও করেননি।’

তবে মেসি এরপরই ভক্তদের হতোদ্যম না হওয়ার আহ্বান জানালেন। বললেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন। আমাদের দলটা আপনাদের নিরাশ করবে না।

এমন হারের পর মেসি দলে আরও বেশি ঐক্য চাইলেন। তিনি বলেন, ‘কোনো অজুহাত নেই। আমাদের এখন যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দলটা শক্তিশালী, এটা দেখিয়েছেও। এটা এমন একটা পরিস্থিতি যাতে আমরা অনেক দিন ধরে পড়িনি। এখন আমাদেরকে দলের আসল শক্তিমত্তাটা দেখাতে হবে।

আরও পড়ুন: ৩৬ ম্যাচ অপরাজিত থাকলেও ৩৬ বছর ধরে ট্রফিহীন আর্জেন্টিনা

সৌদির কাছে হারলেও আর্জেন্টিনার আশা একেবারে শেষ হয়ে যায়নি, বরং নিজেদের ভাগ্যটা নিজেদের হাতেই আছে এখনো। সে বিষয়টাই মনে করিয়ে দিলেন মেসি। তিনি বলেন, ‘আমরা দুটো ম্যাচের দিকে তাকাচ্ছি এখন।

বিষয়টা আমাদের ওপর নির্ভর করছে এখনো। আমরা জানি আমরা সেটা করব।

উল্লেখ্য, ‘সি’ গ্রুপে থাকা লিওনেল স্কালোনি শিষ্যদের এবারের বিশ্বকাপে প্রতিপক্ষ হিসেবে থাকা বাকি দুই দল মেক্সিকো আর পোল্যান্ড। ২৭ নভেম্বর লিওনেল মেসিরা মাঠে নামবে মেক্সিকোর বিপক্ষে। আর ১ ডিসেম্বর আকাশি-নীলদের প্রতিপক্ষ পোল্যান্ড। 

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9