ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ AM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © টিডিসি ছবি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজনে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সকালে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে বিএনসিসি, এয়ার রোভার স্কাউট ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবকেরা নবীনদের ফুল ও স্মারক উপহার দিয়ে স্বাগত জানান।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, আন্তর্জাতিক বিষয়ক দপ্তর, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, এইচআরডিআই, অ্যাডমিশন.এসি, স্কিল.জবস, গোএডু ও ডিআইএলসি-এর বুথের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন সেবা ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শুরু হয় পবিত্র কোরআন ও গীতাপাঠের মাধ্যমে। পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থিম সং পরিবেশন করা হয়। এ সময় ডিআইইউর ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের শুভেচ্ছা বার্তা নবীন শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআইইউর অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উপদেষ্টা অধ্যাপক ড. এ.বি.এম. কামাল পাশা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির। এ ছাড়া বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভিডিও বার্তার মাধ্যমে নবীনদের স্বাগত ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জাতীয় ক্রিকেট তারকা ও সাবেক অধিনায়ক মোহাম্মদ মুশফিকুর রহিম। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং নিজের অভিজ্ঞতার আলোকে তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। পরে বিশেষ অতিথি ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সফল অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। এতে এসএসএলকমার্সের কি অ্যাকাউন্ট ম্যানেজার ও সিএসই বিভাগের অ্যালামনাই প্রিয়া রানী দে, এসিআই মোটরস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জেএমসি বিভাগের অ্যালামনাই মো. ফরহাদ হোসাইন, মিয়াকি মিডিয়া লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অ্যালামনাই মো. সাজ্জাদুর রহমান শাওন এবং সানপাওয়ার টেকনোলজির প্রতিষ্ঠাতা ও সিইও এবং ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম অংশ নেন।

অ্যালামনাইরা নবীন শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষাজীবন, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আরও দেখুন: ৬ শিক্ষক-গবেষককে অ্যাওয়ার্ড দিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

এ ছাড়া মিট দ্য অ্যাচিভার্স পর্বে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন অফিস অব দ্য স্টুডেন্টস’ অ্যাফেয়ার্সের অ্যাডভাইজার অধ্যাপক ড. এ.বি.এম. কামাল পাশা।

আনুষ্ঠানিক পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের জন্য ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের সামনে ফটোশুটের আয়োজন করা হয়। বিকেলে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্যসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্সের আয়োজনে দিনব্যাপী এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা পরিবেশ, বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এ আয়োজন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার লক্ষ্যে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।

নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9