ডিআইইউর কেন্দ্রীয় মাঠে বহিরাগতদের খেলা নিষিদ্ধ, নিয়ম ভাঙলে ব্যবস্থা

২৬ জুলাই ২০২৬, ১১:৫৯ AM
ডিআইইউ কেন্দ্রীয় খেলার মাঠে

ডিআইইউ কেন্দ্রীয় খেলার মাঠে © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগতদের খেলাধুলা নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সেন্টার। এ বিষয়ে স্পোর্টস সেন্টারের পরিচালক ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মো. তাহজীব উল ইসলাম এক জরুরি ঘোষণা দিয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ডিআইইউ স্পোর্টস সেন্টার গ্রুপে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

ঘোষণায় তিনি বলেন, সকল ক্রীড়াপ্রেমীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইদানিং কেন্দ্রীয় খেলার মাঠে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় এমন বন্ধুদের মাঠে নিয়ে এসে খেলার সুযোগ দিচ্ছে, যা সত্যি দুঃখজনক। এই মাঠ শুধু মাত্র এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। 

তাই বহিরাগতদের এখানে খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই কেউ যদি পরিচিত/বন্ধু/বড়ভাই/ছোটভাই যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, এমন কাউকে যদি কেউ মাঠে খেলার সুযোগ করে দেয় এবং ভবিষ্যতে তার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি আরও বলেন, এমতাবস্থায় মাঠে খেলতে আসা সকল শিক্ষার্থীদের সজাগ থাকতে অনুরোধ করা হচ্ছে এবং এমন প্রমাণ পেলে আমাকে বা ডেপুটি ডিরেক্টর বরাবর অভিযোগ করতে বলা হচ্ছে। ভবিষ্যতে এই ইস্যু নিয়ে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি না হয়, সে ব্যাপারে সকল শিক্ষার্থীর সহযোগিতা একান্ত কাম্য।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬