ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা

১৫ আগস্ট ২০২৬, ১১:২৭ PM
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা

ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা © টিডিসি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নতুন ক্যাম্পাসের ক্যান্টিন থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ শনিবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ক্যান্টিনে এ ঘটনা ঘটে।

আটক হওয়া নিয়ন অধিকারী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ডি-৯৯ ব্যাচের ১১ নম্বর রোলের শিক্ষার্থী এবং বাগেরহাটের চিতলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

শিক্ষার্থীদের অভিযোগ, নিয়ন অধিকারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই যোদ্ধা ও বর্তমান সরকারকে নিয়ে অশালীন ও আপত্তিকর পোস্ট করেছেন। এ অভিযোগের পর প্রায় ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী তাকে আটক করে ক্যান্টিনে বসিয়ে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাড্ডা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে নিয়ন অধিকারী বলেন, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি এবং জামায়াত আমাদের গ্রামের বাড়িতে আগুন দেয়, আমার বাইক পুড়িয়ে ফেলে। তাই আমি এ ধরনের পোস্ট করি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ বলেন, পুলিশ তাকে হেফাজতে নেওয়ার আগে বিষয়টি তাকে অবহিত করেছে। পুলিশ যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে নিয়ে গেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ান…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬