আর্জেন্টিনার ২০২২ ফুট পতাকা নিয়ে মেয়রের র‍্যালী

১৯ নভেম্বর ২০২২, ০৬:৩৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
আর্জেন্টিনার ২০২২ ফুট পতাকা নিয়ে মেয়রের র‍্যালী

আর্জেন্টিনার ২০২২ ফুট পতাকা নিয়ে মেয়রের র‍্যালী © টিডিসি ফটো

চলছে কাতার বিশ্বকাপের শেষ মূহুর্তের কাউন্টডাউন। গ্রেটেস্ট শো অন আর্থকে ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সেই হাওয়া বইছে বাংলাদেশেও। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ফেনীতে ২০২২ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র‍্যালী করেছে ‘আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী’।

র‍্যালীটির আয়োজক কমিটির মূল উদ্যোক্তা ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। তিনি ঘোষণা করেছেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে বিশাল আনন্দ র‍্যালিসহ নানা আয়োজন করা হবে। 

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ফেনী পাইলট হাই স্কুল মাঠ থেকে র‍্যালীটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়। এতে অসংখ্য আর্জেন্টাইন ভক্ত অনুরাগীরা অংশ নেন। 

আরও পড়ুন: ‘এই প্রজন্ম আর্জেন্টিনার বিশ্বকাপ জয় দেখবে না’

আয়োজক কমিটির মূল উদ্যোক্তা ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আর্জেন্টিনা তাঁর প্রিয় দল এবং মেসি প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে তিনি ২০২২ ফুট দৈর্ঘ্যের এ পতাকাটি বানিয়ে আনন্দ র‍্যালীর আয়োজন করেছেন। এবার মেসির শেষ বিশ্বকাপ, তাই এটি খুব স্পেশাল। আর্জেন্টিনা এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আর আর্জেন্টাইন ভক্ত মাইন উদ্দিন সুমন জানান, র‍্যালীতে অংশগ্রহণকারীরা সবাই মেসি ও আর্জেন্টিনার ভক্ত। তাই এ র‍্যালীতে অংশগ্রহণ করেছেন। তিনি আরও জানান, ফেনীর প্রায় ৭০ ভাগ মানুষ আর্জেন্টিনার সমর্থক। তাদের আশা, এ বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।

অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9