জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১৫ সেপ্টেম্বর

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (সমাজবিজ্ঞান) পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ৪ ডিসেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে গত ৪ মার্চ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় তিনজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর হলো— ১০০১, ১০০৩ ও ১০০৫।

উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে (বাড়ি নং-৫৮, রোড নং-৮/এ)।

আরও পড়ুন: ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু

প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রসহ মৌখিক পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬