ডিগ্রি পরীক্ষায় নকল: ৯৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল, কারও নিষেধাজ্ঞা ৪ বছর

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়। © ফাইল ফটো

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯৪ পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় তাদের পরীক্ষা বাতিল এবং সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন কলেজের পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষক, পরিদর্শক, প্রধান পরীক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে আসা অসদুপায় অবলম্বনের অভিযোগগুলো সভায় পর্যালোচনা করা হয়। এ সময় অভিযুক্ত পরীক্ষার্থীদের উত্তরপত্র, কৈফিয়ত, জবানবন্দি ও সংশ্লিষ্ট আলামত পরীক্ষা-নিরীক্ষা করে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ‘ক’ ধারায় চারজন পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। ‘খ’ ধারায় ৫৫ জনেরও সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে।

‘গ’ ধারায় ১৭ জন পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক বছর কোনো পরীক্ষায় অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে ‘ঘ’ ধারায় থাকা ১৪ জন পরীক্ষার্থীকে।

এ ছাড়া ‘ঙ’ ধারায় থাকা দুজন পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করে পরবর্তী তিন বছর পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ‘চ’ ধারায় একজন পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে।

সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হয়েছে ‘ছ’ ধারায় থাকা একজন পরীক্ষার্থীকে। তার সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী চার বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে তার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। 

বিষয়টি নিয়ে উপাচার্য বলেন, পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম, নকল ও অসদুপায় প্রতিরোধের মাধ্যমে শিক্ষার গুণগত মান ও পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর।

সভায় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ আলিমুল্লা ধালী, ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকরুল ইসলাম ও ড. মো. আশফাক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং সদস্যসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুয…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9