ডাকসু ভিপি

অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ AM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ AM
ডাকসু ভিপি সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েম © টিডিসি সম্পাদিত

বিপ্লবের আকাঙ্ক্ষায় অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে আজ। এই সময়ে নানা অসহযোগিতা ও সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর দাবি করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

বুধবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে ডাকসু ভিপি সাদিক কায়েম লিখেছেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় অনুষ্ঠিত নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) এক বছর পূর্ণ হলো আজ। সংগ্রামীদের অক্লান্ত পরিশ্রম, দেশ ও প্রবাসের শুভানুধ্যায়ীদের বুক উজাড় করে দেওয়া ভালোবাসা, জায়নামাজে লক্ষ লক্ষ মা-বাবার কান্নাজড়ানো দোয়ার বরকতে শিক্ষার্থীদের অকুণ্ঠ সমর্থন লাভ করেছিলাম আমরা।’

তিনি লিখেছেন, ‘নানা অসহযোগিতা ও সীমাবদ্ধতা পেরিয়ে আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় বিগত এক বছরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি। একইসাথে সারাদেশের শিক্ষার্থীদের জন্যও দেশবাসীর অধিকার ও কল্যাণের প্রশ্নে সরব থেকেছি আমরা। বাধাবিপত্তি ও আঘাতের সময় আমরা ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি। বন্ধ হয়ে যাওয়া গণরুম-গণবাথরুম যুগোপযোগী ও মানবিক করে গড়ে তুলেছি। একইসাথে সংস্কৃতি, পরিবেশ, উৎসবমুখরতা, শিক্ষা ও গবেষণায় উদ্দীপনামূলক কার্যক্রম, ক্রীড়া উন্নয়নমূলক প্রকল্প, স্বাস্থ্যসেবা, হলে পড়াশোনার পরিবেশ উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছে ইতিবাচক পরিবর্তনের সূচনা।’

আরও দেখুন: দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, ছাত্র সংসদ মানে ক্ষমতা নয়, সেবা; আধিপত্য নয়, প্রতিনিধিত্ব; ভয় নয়, স্বাধীনতা। গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে নির্মাণের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার এই অগ্রযাত্রায় আপনাদের প্রত্যেকেই একজন গর্বিত সৈনিক। ডাকসুর এক বছরের পথচলায় পাশে থাকার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও ক্যাম্পাসের ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায় গড়ে উঠুক ইনসাফের বাংলাদেশ।’

মেঘনা গ্রুপে ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টসে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9