‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন’

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ PM
সাদিক কায়েম ও আজমেরী হক বাঁধন

সাদিক কায়েম ও আজমেরী হক বাঁধন © সংগৃহীত

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার ভাইয়ের শিশুসন্তানের ওপর হামলার অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেওয়া শিল্পী ও সংস্কৃতিকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক স্ট্যাটাসে সাদিক কায়েম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ইতালির ভেনিসে আজমেরী হক বাঁধন ও তার ভাইয়ের বাচ্চা শিশুর ওপর খুনি আওয়ামী লীগের সন্ত্রাসী আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি।’
‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন’ উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, আওয়ামী লীগ যদি মনে করে এ ধরনের বিচ্ছিন্ন সন্ত্রাসী হামলা করে জুলাইয়ে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নেওয়া মানুষের মনোবল নষ্ট করে দিতে পারবে, তাহলে তারা ‘কল্পনার স্বর্গে বসবাস করছে’। এর বাইরেও, যেসব ব্যাক্তিবর্গ এই সন্ত্রাসী ও খুনী লীগের সাথে "রিকনসিলিয়েশন"-এর কথা বলে থাকেন আমরা মনে করি তাদের উদ্দেশ্য অসৎ। গণহত্যাকারী এবং এই পরিচয় নিয়ে গর্ববোধ করা লীগের সাথে রিকনসিলিয়েশনের সকল পথই আসলে বন্ধ হয়ে গেছে। আমি বাংলাদেশ সরকারকে জুলাইয়ে যেসব আর্টিস্ট রাজপথে নেমেছিলেন অথবা মৌন সমর্থন দিয়েছিলেন তাদের নিরাপত্তার দিকে নজর দেয়ার আহবান জানাচ্ছি। 

একইসাথে, ভেনিসে সন্ত্রাসী আক্রমণ করা সকল লীগারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি।

ঝালকাঠিতে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, তথ্য উপদেষ্টা বললেন—‘ভ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে জুয়েলারি দোকানমালিক হত্যা, গ্রেপ্তার দুজনের আদালতে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বার সভাপতির সঙ্গে বাগবিতণ্ডা, প্রধান বিচারপতিসহ পুরো বেঞ্চে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9