বিশ্বকাপে মুখোশ পরে খেলবেন যে খেলোয়াড়

১৮ নভেম্বর ২০২২, ০২:১৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
হিউং-মিন

হিউং-মিন © সংগৃহীত

দক্ষিণ কোরিয়া ফুটবলের উজ্জ্বল নক্ষত্র সন হিউং-মিন। এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকা।  এশিয়ার এই দলটিকে ঘিরেই সব প্রত্যাশা। খবব হেন্কইউরে

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কোরিয়ান সংবাদমাধ্যম হেন্কইউরে এক প্রতিবেদনে জানায়, চোট সারাতে বাঁ-চোখে অস্ত্রোপচার করে কাতার বিশ্বকাপে এ তারকার অংশ নেওয়া নিয়েই ছিল শঙ্কা। তবে দেশের স্বার্থে এমন শারীরিক অবস্থা নিয়েও মাঠে নামতে প্রস্তুত সন। ঝুঁকি নিয়েও বিশ্বকাপ খেলতে চান টটেনহাম ফরোয়ার্ড। 

বিশ্বকাপে প্রতিরক্ষামূলক মুখোশ পরেই মাঠে নামবেন সন হিউং-মিন। তবুও গ্রুপপর্বে দক্ষিণ কোরিয়ার সব ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। 

ভক্তদের মুখে হাসি ফোটাতে যতটা সম্ভব চেষ্টা করবেন মাঠের লড়াইয়ে নামবেন তিনি। বিশ্বকাপ মিস করা যাবে না। মুখোশ পরে খেলার অনুশীলনও শুরু করে দিয়েছেন সন। দোহায় জাতীয় দলের সঙ্গে দেখা গেল মুখোশ লাগানো সনকে। 

আরও পড়ুন: ২২ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফায় ভর্তি আজ থেকে।

অনুশীলন শেষে সাংবাদিকদের সন বললেন, ‘এ পরিস্থিতি নিয়ে খেলতে পারব কিনা স্পষ্ট বলতে পারছি না। প্রতিটি ম্যাচ খেলতে পারব কিনা তাও জানি না। তবে পরিস্থিতি অনুযায়ী আমি যথাসাধ্য চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘ফুটবলাররা সবসময় এ ধরনের ঝুঁকির মধ্যেই লড়াই করে। আমি শুধু আমাদের সমর্থকদের আনন্দ দিতে ও ভরসা জোগাতে চাই। এ জন্য আমি ঝুঁকি নিতেও রাজি।’

প্রসঙ্গত, চলতি মাসে চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে টটেনহ্যামের ২-১ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধে চোট পান হিউং-মিন। চোট সারিয়ে তুলতে এর পর হিউং-মিনের অস্ত্রোপচার করানো হয়। বিশ্বকাপে কোরিয়া আছে ‘এইচ’ গ্রুপে। প্রথম ম্যাচ আগামী ২৪ নভেম্বর, তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। এই গ্রুপের অন্য দুদল পর্তুগাল ও ঘানা।

অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9