ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’ বল বিক্রি, জেনে নিন কত টাকায়?

১৭ নভেম্বর ২০২২, ০৬:২৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
৮৬'র বিশ্বকাপ ফাইনালে ম্যারাডোনার বিখ্যাত 'হ্যান্ড অব গড' গোল

৮৬'র বিশ্বকাপ ফাইনালে ম্যারাডোনার বিখ্যাত 'হ্যান্ড অব গড' গোল © সংগৃহীত

বিক্রি হয়ে গেল ‘হ্যান্ড অফ গড’-এর গোলের সেই বল। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দিয়েগো ম্যারাডোনার যে বল দিয়ে প্রথম গোল করেছিলেন, সেটি নিলামে বহু মূল্যে বিক্রি হয়েছে। ইংল্যান্ডে এই বলটি নিলাম করা হয়েছে। তবে সূত্রের দাবি, প্রত্যাশামাফিক দাম ওঠেনি।

যে সংস্থা নিলাম করেছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিলামে ওই বল ২০ লাখ পাউন্ডে (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৫ কোটি) বিক্রি হয়েছে। মনে করা হয়েছিল ৩০ লাখ পাউন্ড দাম পাওয়া যাবে বলটির। ‘অ্যাজটেকা’ নামে ওই বলটি এত দিন ছিল তিউনিশিয়ার রেফারি আলি বিন নাসেরের কাছে, যিনি ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি বলটি নিলাম করার সিদ্ধান্ত নেন। তবে নিলামে কে বলটি কিনেছেন, তাঁর নাম জানানো হয়নি।

প্রয়াত ম্যারাডোনার ওই ম্যাচে যে জার্সি পরে খেলেছিলেন, তা বিক্রি হয়েছে ছ’মাস আগে। তাঁর দাম ওঠে ৯৩ লাখ পাউন্ড, যা প্রত্যাশা করা হয়েছিল তার থেকে দ্বিগুণ বেশি। তবে বলের ক্ষেত্রে সেই দাম ধারে-কাছেও যায়নি। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেই ম্যাচে পুরো ৯০ মিনিট একটি বলেই খেলা হয়। তার অনেক পরে এক ম্যাচে একাধিক বল ব্যবহারের অনুমতি দেয় ফিফা।

সেই সময় ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে প্রবল ঝামেলা চলছিল। কিন্তু ফুটবল মাঠে ম্যারাডোনার শিল্পের কাছে পেরে ওঠেনি ইংল্যান্ড। প্রথম গোলের ক্ষেত্রে মারাদোনা হেড করতে ওঠার সময় বল তাঁর হাতে লেগে গোলে ঢোকে। ইংরেজ ফুটবলাররা অভিযোগ জানালেও রেফারি কর্ণপাত করেননি। পরে মারাদোনা স্বীকার করেন, বল তাঁর হাতে লেগেছিল।

ঠিক তার পরেই দ্বিতীয় যে গোলটি ম্যারাডোনা করেন, তাঁকে শতাব্দীর সেরা গোল বলা হয়। ইংল্যান্ডের ছ’জন ডিফেন্ডারকে কাটানোর পর গোলকিপার পিটার শিল্টনকে হতবাক করে বল জালে জড়িয়ে দেন।

দীর্ঘ দিন রোগে ভোগার পর ২০২০ সালে নভেম্বের মারা যান ম্যারাডোনা। তাঁর রহস্যজনক মৃত্যু নিয়ে এখনও তদন্ত চলছে। অভিযোগের আঙুল উঠেছে চিকিৎসকদের দিকে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9