টি-২০ বিশ্বকাপে ফাইনাল খেলবে ভারত-পাকিস্তান: ওয়াটসন

০৭ নভেম্বর ২০২২, ০৮:৩৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
রোহিম শর্মা ও বাবর আজম

রোহিম শর্মা ও বাবর আজম © সংগৃহীত

জমে উঠেছে এ বারের টি২০ বিশ্বকাপ। চলতি বিশ্বকাপে সুপার ১২-এর খেলা ইতিমধ্যে শেষ। দুটো সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ও পাকিস্তান। সেই হিসেবে এবারের বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারতের লড়াই হওয়ার সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনও চাইছেন ফাইনালে এ দুই দল মুখোমুিখি হোক। 

এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান এরই মধ্যে মুখোমুখি হয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ২৩ অক্টোবর শেষ বলের উত্তেজনায় ৪ উইকেটে জয় পায় ভারত। এই ম্যাচে ৯০ হাজারেরও বেশি দর্শক এমসিজিতে খেলা উপভোগ করেছেন।  ফাইনালেও এই দুই দলের মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে, তাও এই মেলবোর্নে। কেননা আগামী ৯ নভেম্বর সিডনিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। আর ১০ নভেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত-ইংল্যান্ড। এই দুই সেমিফাইনালের জয়ী দল আগামী ১৩ নভেম্বর মেলবোর্নের ফাইনালে মুখোমুখি হবে।

ওয়াটসন যেন এই ‘হাউসফুল’ এমসিজিতেই ভারত-পাকিস্তান ফাইনাল চাইছেন। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার বলেন, ‘সবাই চায় ভারত-পাকিস্তান ফাইনাল হোক। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয় এবং সবাই এই দুই দলকে আবারও ফাইনালে দেখতে চাইবে।’ 

আরও পড়ুন: আইপিএলে কাড়াকাড়ি হতে পারে বাংলাদেশের তিনজনকে নিয়ে: ভারতীয় গণমাধ্যম

ওয়াটসনের মত সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের চাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আবার হোক ভারত-পাক টক্কর। 

আইসিসি ইভেন্টের ফাইনালে এখন পর্যন্ত ভারত-পাকিস্তান  মুখোমুখি হয়েছে দুইবার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছিল  ভারত। আর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিকে ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান।

 

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ বিজ্ঞপ্তি দিয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরোক্ষ ধূমপানে বাড়ছে মৃত্যুঝুঁকি, অন্যের সিগারেটের ধোঁয়া থে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আই মনে কইচ্ছিলাম আর লাশ পোলা কান্দে নিবো, ওন আই পোলার লাশ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9