মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ PM
স্লিপার বাস

স্লিপার বাস © সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি ছাড়া সড়ক ও মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে বিআরটিএর অনুমোদন ছাড়া সড়ক-মহাসড়কে স্লিপার বাস পরিচালনার সুযোগ থাকছে না।

আদালতে স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সড়ক-মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন আদালত।

আদেশে আদালত বলেন, ‘বিআরটিএর অনুমোদন নেই, এমন কোনো যানবাহন সড়ক ও মহাসড়কে চলাচল করতে পারবে না। পরিবহন আইন-২০১৮ অনুযায়ী নির্ধারিত নিয়ম মেনেই স্লিপার বাস পরিচালনা করতে হবে।’

সংসদ ভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৪…
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষায় ৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
নিকডু-চমেকের ডায়ালাইসিস সেবা: স্যান্ডোরের সঙ্গে চুক্তির মে…
  • ১০ নভেম্বর ২০২৬
পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950