বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান মহারণ, আলোচনায় পিচ

২৩ অক্টোবর ২০২২, ০৯:৪২ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ভিন্নধর্মী ড্রপ ইন উইকেটে

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ভিন্নধর্মী ড্রপ ইন উইকেটে © সংগৃহীত

টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এবারের বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ে আজ মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এর সঙ্গে আজ আলোচনায় থাকছে ড্রপ-ইন উইকেট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভিন্নধর্মী এই উইকেটে মুখোমুখি হবে দুই দল। 

এমসিজির উইকেট দু’দলের কাছেই থাকছে অজানা। ম্যাচের আগে দেখার সুযোগ নেই কারোরই। ড্রপ-ইন উইকেট বসানোর উদ্দেশ্য ক্রিকেট ছাড়াও অন্যান্য ইভেন্ট আয়োজনের। মেলবোর্ন, অ্যাডিলেড ও পার্থের মাঠে ফুটবলসহ কয়েক ধরনের ইভেন্ট করা হয়।

এ জন্য সেখানে ব্যবহার হয় ড্রপ-ইন পিচ। এই পিচের সুবিধা, নিজেদের পছন্দমতো উইকেট তৈরি করা যায়, সহজেই পরিবর্তনও করা যায়। ড্রপ-ইন উইকেটের একপ্রান্তের দৈর্ঘ্য ২৪ মিটার, প্রস্থ ৩ মিটার। এর গভীরতা থাকে ২০ সেন্টিমিটার। নিচের লেয়ারে কালো মাটি আর ওপরে সবুজ ঘাসের চাদর। বাইরে থেকে পছন্দসই উইকেট বানিয়ে বসানো হয় সিমেন্টের স্ল্যাবে।

আরো পড়ুন: বাংলাদেশের এগারো জনের বিশ্বকাপ দলে এগারো সমস্যা

অনেকের মতে, এই ড্রপ-ইন উইকেট ফ্ল্যাট। তুলনামূলকভাবে ব্যাটাররাই সুবিধা পেয়ে থাকেন। এমনিতে উইকেট তৈরি করতে ২ মাস লাগলেও ড্রপ-ইন তৈরিতে লাগে সাতদিন।

অস্ট্রেলিয়ার উইকেট মানেই বাউন্সি আর স্পোর্টিং হবে, সেটা অনুমেয়। অবশ্য ম্যাচের দিন বৃষ্টি বাগড়া দিলে আচরণ ভিন্ন হবে উইকেটের। তখন দেখা যাবে পেসারদের দাপট। ড্রপ-ইন উইকেটে ভারত নাকি পাকিস্তান? কে সফল হবে।

রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে ক্ষতিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ব্লু-ইকোনমির ‘সেন্ট্রাল …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার অংশগ্রহণ, গ্রেপ্তারের দাবি …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় নদীতীরে ভেসে এলো ৩০ ফুটের মৃত তিমি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৪২ দিনব্যাপী ১৬০ শিক্ষকের প্রশিক্ষণ শুরু শনিবার, একগুচ্ছ নি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9