স্কটিশদের বাড়ি পাঠিয়ে বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে

২১ অক্টোবর ২০২২, ০৫:১৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
স্কটল্যান্ড জিম্বাবুয়ে ম্যাচ

স্কটল্যান্ড জিম্বাবুয়ে ম্যাচ © সংগৃহীত

রোমাঞ্চকর হয়ে দাঁড়িয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ‘বি’ গ্রুপের খেলা। সব দলেরই পরের রাউন্ডে যাওয়ার সমান সুযোগ ছিল। প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেরও বিজয়ী দলের টিকিট কাটার কথা সুপার টুয়েলভের। সহজ সমীকরণ মাথায় নিয়ে জিম্বাবুয়ে প্রত্যাশিত জয়টাই পেয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে। তাদের ৫ উইকেটে হারিয়ে নিশ্চিত করেছে মূল পর্ব তথা সুপার টুয়েলভ। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার দ্বিতীয় পর্বে খেলার ইতিহাস গড়লো জিম্বাবুয়ে।  

সমীকরণটা দুদলের জন্যই ছিল সমান, জিতলেই সুপার টুয়েলভ। বাঁচা-মরার এমন লড়াইয়ে শুক্রবার জিম্বাবুয়েকে ১৩৩ রানের চ্যালেঞ্জ ছোঁড়ে স্কটল্যান্ড। সহজ লক্ষ্য তাড়ায় কোনো ভুল করেনি ক্রেগ আরভিনের দল। ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফ্রিকান দলটি।

হোবার্টের বেলেরিভ ওভালে আজ স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে আরভিনদের জয়ের নায়ক সিকান্দার রাজা। 

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে বিপদেই পড়ে স্কটল্যান্ড। প্রথম ওভারের শেষ বলে ফিরে যান উদ্বোধনী ব্যাটার মিচেল জোনস। ৫ বলে ৪ রান করে টেন্ডাই চাতারার বলে তিনি ক্যাচ দেন সিকান্দার রাজার হাতে।

আরও পড়ুন: মাঠে বসে নেইমারদের খেলা দেখবেন তামিম 

এক প্রান্তে নিয়মিত উইকেট গেলেও অন্য প্রান্ত আগলে রাখেন আরেক উদ্বোধনী ব্যাটার জর্জ মুনশী। শেষ অবধি দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান আসে তার ব্যাট থেকেই। ৭ চারে ৫১ বলে এই রান করে রিচার্ড এনগারাবার বলে আউট হন তিনি।  

এছাড়া কালাম ম্যাকলেওড ২৬ বলে ২৫ ও ১৫ বলে ১৩ রান করেন অধিনায়ক রিচি বেরিগটন। তাদের বাইরে দুই অঙ্কের ঘরে পৌঁছানো মিচেল লেস্ক করেন ১২ রান। জিম্বাবুয়ের পক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ ১৪ রান দিয়ে দুই উইকেট নেন চাতারা।  

জবাব দিতে নেমে শুরুতে চাপে ছিল জিম্বাবুয়েও। ইনিংসের তৃতীয় বলে হোয়েইলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন রেচিস চাকাভা। ৪ বলে তিন রান করে আউট হন তিনি। এরপর ৫ বলে শূন্য রান করে ওয়েসলি মাদাভিরা ও ৭ রান করে শন উইলিয়ামস ফিরলে চাপ আরও বাড়ে জিম্বাবুয়ের।  

৪২ রানে ৩ উইকেট হারানো দলকে পথ দেখায় আরভিন ও সিকান্দার রাজার জুটি। তারা দুজন মিলে যোগ করেন ৬৪ রান। ৩ চার ও ২ ছক্কায় ২৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে পথ সহজ করে দিয়ে যান তিনি। ৫৪ বলে ৫৮ রান করে আউট হন আরভিনও। তবে তাতে জিততে কোন সমস্যা হয়নি জিম্বাবুয়ের। তাদের জয়ে বিদায় নিশ্চিত হয় স্কটল্যান্ডের।  

সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৪
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়াউর রহমা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ ভেনচারে, মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9