কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থীরা

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ PM
জেলা প্রশাসকের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা।

জেলা প্রশাসকের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা। © টিডিসি ফটো

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। জেলার সব কোচিং সেন্টার আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে মোবাইল ফোন সঙ্গে না আনে, সে বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক সোহানা নাসরিন শিক্ষকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত ঘোষণা করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক শিক্ষা পরিস্থিতি ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার হ্রাস পাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎
সভায় শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার প্রধান কেন্দ্র হলো শ্রেণিকক্ষ। শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এবং পাঠদানে তাদের মনোযোগ ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগ জরুরি।
‎
প্রশাসনের জারি করা এই নির্দেশনার ফলে নির্ধারিত সময়ে জেলার কোনো কোচিং সেন্টার চালু রাখা যাবে না। শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে এবং কিশোরগঞ্জের বিদ্যাপীঠগুলোতে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬