মাঠে বসে নেইমারদের খেলা দেখবেন তামিম 

২১ অক্টোবর ২০২২, ০৩:১০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © টিডিসি ফটো

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ২৯ দিন। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, সমর্থকরাও ঠিক ততটাই প্রিয় দলের খেলা উপভোগ করতে মুখিয়ে আছেন। এমনই এক স্বপ্নপূরণ হচ্ছে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের।

দেশসেরা এই ব্যাটার তার প্রিয় দল ব্রাজিলের ম্যাচের টিকিট পেয়েছেন। আগামী ২৫ নভেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচের দুটি টিকিট পেয়েছেন তিনি। মাঠে বসে নেইমারদের খেলা দেখবেন তামিম। 

এর আগে সাকিব আল হাসান আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচের টিকিট পেয়েছেন।

বিশ্বের সবগুলো ফুটবল ফেডারেশনকেই অল্প কিছু টিকিট দিয়ে থাকে ফিফা। তেমনি বাফুফে পেয়েছে ২৯০টি টিকিট। এই টিকিটগুলো বিক্রি করা হয় স্থানীয় সাবেক-বর্তমান খেলোয়াড়, ক্লাব, পৃষ্ঠপোষক এবং অন্য খেলার খেলোয়াড়দের মধ্যে। সাকিব বাফুফে থেকে টিকিট নিলেও তামিম কোথা থেকে টিকিট পেয়েছেন সেটা জানাননি।

উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ইউইউ এইচআর সামিট”
  • ১৭ মে ২০২৬
পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ১৭ মে ২০২৬
পে স্কেল-পেনশনে প্রয়োজন ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, চ্যালেঞ্জ…
  • ১৭ মে ২০২৬
শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের
  • ১৭ মে ২০২৬
ড্রোন যুদ্ধে বদলে যাচ্ছে ভারত-পাকিস্তানের সামরিক কৌশল, কে এ…
  • ১৭ মে ২০২৬
প্রদীপের আগুনে পুড়ে প্রাণ গেল আইনজীবীর
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081