ইনজুরি থেকে ফিরে মুশফিকের সেঞ্চুরি

১৮ অক্টোবর ২০২২, ০৮:৫৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইনজুরি কাটিয়ে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন রাজশাহীর ব্যাটার মুশফিকুর রহিম। যেখানে চলমান ২৪তম জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড এর এবারের আসরে ডিউক বলে খেলা হওয়ায় ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না কোন ব্যাটারই। মুশফিকুরের  ব্যাটে ভিন্ন চিত্র দেখা গেলো মঙ্গলবার রাজশাহী-ঢাকা মেট্রোর ম্যাচে। 

ব্যাট হাতে দেশের ক্রিকেটাররা যখন দিশেহারা, ঠিক সেই মুহুর্তে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিক। দিনশেষে ঢাকার বিপক্ষে ২৪২ বল খেলে ১০৮ রান করে অপরাজিত রয়েছেন রাজশাহীর এই ব্যাটার। মুশফিকের এটি জাতীয় লিগের হয়ে ১৫ তম সেঞ্চুরি। ১০৮ রানে থেকে আগামীকাল আবারও দিন শুরু করবেন তিনি। 

আরও পড়ুন: মেসির চোখে বিশ্বকাপ জিতবে যে দল

এদিন ৩৫ বছর বয়সী এই ব্যাটার পেসার রনির করা বলকে লেগ সাইডে ক্লিপ দুই রান নিয়ে শতরানে পৌঁছে যান। ব্যাট হাতে মুশফিক আজ ৯৮ বলে ফিফটি পূর্ণ করেন। তারপর ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে খেলেছেন আরও ১৩০ বল। রাজশাহী দিনশেষে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৩৩ রান।

সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৪
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়াউর রহমা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ ভেনচারে, মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9