মেসির চোখে বিশ্বকাপ জিতবে যে দল

১৮ অক্টোবর ২০২২, ০১:১১ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। কার হাতে উঠতে যাচ্ছে বিশ্ব আসরের শিরোপা তা নিয়ে আগ্রহের কোনো কমই নেই দর্শকদের। তবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চোখে এবারের বিশ্বকাপের বড় দাবিদার চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল। একই তালিকায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকেও জায়গা দিয়েছেন ৭ বারের ব্যালন ডি’ অর জয়ী তারকা। 

বিশ্বকাপের ফেভারিট কারা এমন প্রশ্নের জবাবে পাঁচটি দলের নাম বলেছেন মেসি। মেসির ফেভারিটে দলের তালিকায় ব্রাজিল, ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ড, জার্মানি ও স্পেন থাকলেও নেই আর্জেন্টিনা।

তিনি বলেন, আমার মতে-বড় দলগুলো যেমন ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড এবং স্পেন এরাই বিশ্বকাপে ফেভারিট। আমি হয়তো অন্য বড় দলের নাম ভুলেও যেতে পারি। তবে আমাকে যদি একটা বা দুটা দলের নাম বলতে বলেন, তা হলে আমি বলব— আজকের অবস্থা ব্রাজিল ও ফ্রান্স এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে রেফারিদের কো-অর্ডিনেটর বাংলাদেশি

বিশ্বকাপের ঠিক চোট সমস্যা ব্যাপক ভাবাচ্ছে আর্জেন্টিনাকে। চোটের কারণে অনিশ্চিত হয়ে গেছে দলের দুই তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও পাওলো দিবালার বিশ্বকাপ। বিষয়টি চিন্তায় আছেন দলের অধিনায়ক মেসিও।

প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদ…
  • ২০ মে ২০২৬
৬ জেলায় ৫টার মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে থা…
  • ২০ মে ২০২৬
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্…
  • ২০ মে ২০২৬
কামারপাড়ায় ব্যস্ততা বাড়লেও মুখে হাসি নেই কামারদের, চীনা পণ্…
  • ২০ মে ২০২৬
কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যু…
  • ২০ মে ২০২৬
এসএসসির অর্থনীতি ও জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081