মোবাইলে দেখা যাবে কাতার বিশ্বকাপের খেলা

০৭ অক্টোবর ২০২২, ১২:৫০ PM
মোবাইলেই দেখা যাবে ‘বিশ্বকাপ’

মোবাইলেই দেখা যাবে ‘বিশ্বকাপ’ © সংগৃহীত

আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপে। আসন্ন কাতার বিশ্বকাপ টিভি পর্দার পাশাপাশি দেখা যাবে মোবাইলের ছোট পর্দায়ও। কাতার বিশ্বকাপ দেখানোর টেলিভিশন স্বত্ব কিনেছে রিলায়েন্স গ্রুপ। খেলা দেখা যাবে ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে। এর পাশাপাশি ‘জিয়ো সিনেমা’-তেও দেখা যাবে বিশ্বকাপ। অর্থাৎ মোবাইল অ্যাপেই এবার কাতার বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।  

এদিকে স্পোর্টস ১৮ জানিয়েছে, জিয়ো পরিষেবা নেই এমন মোবাইলেও জিয়ো সিনেমা অ্যাপ ইনস্টল করা যাবে। সব টেলিকম পরিষেবার গ্রাহকরা জিয়ো সিনেমা অ্যাপ শিগগিরই আইওএস ও অ্যানড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারবেন। সব খেলাই দর্শকরা ৪কে রেজলুশনে উপভোগ করতে পারবে। 

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে রেফারিদের কো-অর্ডিনেটর বাংলাদেশি

২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপ দেখার সুবিধা পাবেন তারা। উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।

কেবল খেলা দেখা নয় দর্শকদের সুবিধার্থে বিভিন্ন ভাষার ধারাভাষ্যের সুবিধাও রাখছে কোম্পানিটি। জিয়ো সিনেমায় ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, বাংলা এমনকি মালায়লাম ভাষায়ও ধারাভাষ্য শুনতে পারবে দর্শকরা।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬