বিমানবন্দরে বাঘিনীদের শুভেচ্ছা জানালেন তাসকিন

২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৪ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল ফিরেছে দেশে, বিমানবন্দরে পেয়েছে রাজসিক সংবর্ধনা। সেখানে সংবাদকর্মী থেকে শুরু করে বাফুফে কর্মকর্তারা তাদের জানিয়েছেন ফুলেল অভিনন্দন। বিমানবন্দরে জাতীয় ক্রিকেট দলের তারকা তাসকিন আহমেদও ছিলেন কিছুক্ষণের জন্য। সেখানে তিনিও শুভেচ্ছা জানিয়েছেন বাঘিনীদের।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নেপাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাফজয়ী নারী ফুটবলাররা। তার কিছুক্ষণ আগেই ওমরাহ পালন শেষে দেশে ফেরেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস তারকা তাসকিন আহমেদ।

আরও পড়ুনঃ সানজিদারা জিতেছেন বহু আগেই

তাসকিন বললেন, এটা খুবই ভালো একটা অর্জন আমাদের জন্য। আমি খুশি, সবাই খুশি।

প্রসঙ্গত, ইতোমধ্যেই সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, অসাধারণ পারফরমেন্স ও ঐতিহাসিক অর্জন দিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে, আনন্দে ভাসিয়েছে। তাদের এ প্রচেষ্টায় সমর্থন জোগানো এবং পাশে থাকার নিদর্শন হিসেবে বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬