সাফজয়ী মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবে বিসিবি

২১ সেপ্টেম্বর ২০২২, ১১:৪১ AM
বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল © টিডিসি ফটো

বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জেতার আনন্দে মাতোয়ারা সারা দেশ। এ আনন্দে ভিন্নভাবে অংশ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাফজয়ী নারী দলকে ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হবে।

বিসিবির বিবৃতিতে পাপন বলেছেন, 'মাঠে অসাধারণ পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনের মাধ্যমে গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।'

আরও পড়ুন: এ ট্রফি আমাদের, এ ট্রফি বাংলাদেশের মানুষের: সাবিনা

বিসিবি সভাপতি আরও বলেন, 'আমি নিশ্চিত সাফ চ্যাম্পিয়নশিপের এই সাফল্য দেশের সকল ক্রীড়াবিদ ও বিশেষ করে নারীদের অনেক অনুপ্রেরণা দেবে। যার যার ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক সাফল্য আনার পেছনে এটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।'

উল্লেখ্য, দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চ্যাম্পিয়ন দল। পরে বিমানবন্দর থেকে বের হয়ে ছাদখোলা বাসে শহর ঘুরে বাফুফে ভবনে যাবেন তারা।

ট্যাগ: ফুটবল
মিড-ডে মিলের মান যাচাইয়ে প্রতি বিদ্যালয়ে কমিটি, থাকছেন যারা
  • ২০ মে ২০২৬
নতুন দুই উপ-উপাচার্য পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি লিফট,ব্যাহত হচ্ছে ক্লাস-পরীক্ষ…
  • ২০ মে ২০২৬
এসএসসি শেষে গোসলে নেমে আর ফেরা হলো না দুই বন্ধুর
  • ২০ মে ২০২৬
ইভটিজিং ও মাদকসেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকের ওপর হামলা
  • ২০ মে ২০২৬
পার্লামেন্ট বিলুপ্তির বিল পাস, বিদায়ের প্রহর গুণছেন নেতানিয়…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081