সাপ্তাহিক ছুটি প্রভাব ফেলবে না এসএসসি পরীক্ষায়

২২ আগস্ট ২০২২, ০৯:১৯ PM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার দুদিন ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এ সাপ্তাহিক ছুটি প্রভাব ফেলবে না চলতি বছরের এসএসসি পরীক্ষার রুটিনে। ছুটির দিনেও এসএসসি-সমমান পরীক্ষা আয়োজন করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। 

তিনি জানান, প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে। অথাৎ পূর্বে ঘোষিত রুটিন পরিবর্তন হবেনা। 

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘যেহেতু পরীক্ষার রুটিন আগে প্রকাশ করা হয়ে তাই শনিবার স্কুল ছুটি থাকলেও এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে। এতে পরীক্ষা আয়োজনে কোনো অসুবিধা হবে না। তবে, পরবর্তী বোর্ড পরীক্ষাগুলো রুটিন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি মাথায় রেখেই করা হবে বলে জানান তিনি।’

আরও পড়ুন:পাবলিক বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ছুটি বাড়ছে না

তিনি বলেন, ‘অনেক সময় শুক্রবার বোর্ড পরীক্ষা হয়ে থাকে। সে ক্ষেত্রে শিক্ষক-কর্মচারী ও পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে উপস্থিত হয়ে থাকে। শনিবার স্কুল-কলেজ বন্ধ থাকলেও পরীক্ষা আয়োজন করতে কোনো অসুবিধা হবে না।’

প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। সোমবার (২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন এবং সংস্থাপন শাখার উপ-সচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

অন্যদিকে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি-সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা শুরু হবে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে। প্রকাশিত রুটিনে দেখা গেছে, প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এই স্তরে বিকেলে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬