লাল পতাকা হাতে সহপাঠীদের বিক্ষোভে স্কুলছাত্রীর বাল্যবিয়ে রোধ

২৩ জুন ২০২২, ০৯:১৪ AM
সহপাঠীদের বিক্ষোভ

সহপাঠীদের বিক্ষোভ © সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে সহপাঠীদের বিক্ষোভে এক স্কুলছাত্রীর (১৩) বাল্যবিয়ে ভেঙে দিয়েছে প্রশাসন। বুধবার (২২ জুন) উপজেলার ৪ নং বদলকোট ইউনিয়নে মধ্য বদলকোট গ্রামে এ ঘটনা ঘটে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা বিষটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই কিশোরীর সহপাঠীরা তার বিয়ের খবর শুনে লাল পতাকা হাতে তার বাড়িতে বিয়ে বন্ধের দাবিতে বিক্ষোভ করে।

তিনি আরও বলেন, এরপর থানা-পুলিশের কয়েকজন সদস্য নিয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে উপস্থিত হই। ভ্রাম্যমাণ আদালত কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কনের বাবাকে ২ হাজার ও বর পক্ষকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করেন। মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেয় তার পরিবার।

আরও পড়ুন:বাসর ঘর থেকে টয়লেটে যাওয়ার কথা বলে বেরিয়ে উধাও নববধূ।

ইউএনও আশা প্রকাশ করে বলেন, মানুষ আরও সচেতন হলে বাল্যবিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। উপস্থিত সকলকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানানোর সাথে বাল্যবিয়ের ঘটনা ঘটলে তাকে জানানোর অনুরোধও করেন তিনি। 

মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে আ. লীগের মিছিলের প্রস্তুতি, অ…
  • ০৭ আগস্ট ২০২৬
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
  • ০৭ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন
  • ০৭ আগস্ট ২০২৬