‘দোকানদার ১০০০ টাকা পাইব’, আত্মহত্যার আগে চিরকুটে স্কুলছাত্র 

১১ জুন ২০২২, ০৮:৪৮ PM
স্কুলছাত্র ফাহিম

স্কুলছাত্র ফাহিম © সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে মাহমুদুল হাসান ফাহিম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (১১ জুন) ফাহিমের নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। চিরকুটে ফাহিম তার বাবা-মার নিকটে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার সেনবাগ থানার উপপরিদর্শক সবুজ পাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, উপজেলার নবীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পুরোনো সর্দার বাড়ির হারুন অর রশিদ বাবুলের ছেলে ও স্থানীয় কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী। ফাহিম এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

এদিকে আত্মহত্যার আগে ফাহিম একটি চিরকুটে তার নিকটে পাওনা টাকার কথা জানিয়েছেন। চিরকুটে ফাহিম লিখেছেন, ‘দোকানদার সোহাগ ভাই ১০০০ টাকা পাইব, লাস্ট কষ্ট করে এই টাকাগুলো দিয়া দিয়েন।’

উদ্ধারকৃত সেই চিরকুট ফাহিম আরও জানিয়েছেন, প্রিয় মা-বাবা আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য ডিপ্রেশনই দায়ী। চোরাবালির মতো ডিপ্রেশন বেড়েই যাচ্ছে, ক্রমাগত আমাকে মৃত্যুর দিকে এগিয়ে নিচ্ছে। মুক্তির কোন পথ নেই। গ্রাস করে নিচ্ছে জীবন, নিজের সাথে যুদ্ধ করতে করতে আজ আমি বড্ড ক্লান্ত, এবার মুক্তি চাই এই জীবন থেকে বাঁচার জন্য মরতেছি, সবাই ক্ষমা করে দিও-ফাহিম।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তিতে বাংলা অংশে কি কি পড়া দরকার

এদিকে নিহত ফাহিমের পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, নিহত ফাহিম তার মা-বাবার বড় ছেলে। তার ছোটভাই বাবা-মায়ের সঙ্গে চট্টগ্রাম বসবাস করে। ফাহিম তার জেঠাদের সঙ্গে গ্রামের বাড়িতে থাকতো এবং সেখানেই লেখাপড়া করতো। তবে বেশ কয়েক মাস যাবত মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ে ফাহিম। এ ঘটনায় তার বাবা মোবাইলে তাকে গালিগালাজ করে। 

পুলিশ আরও জানিয়েছে, শুক্রবার খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমাতে যায় ফাহিম। সকালে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। 

সেনবাগ থানার উপপরিদর্শক সবুজ পাল জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শিক্ষার্থী মোবাইলে বিভিন্ন গেমে আসক্ত হয়ে ডিপ্রেশন থেকে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence