পার্কে মুখ বেঁধে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ 

২৭ মে ২০২২, ০৫:৩২ PM
ধর্ষণ

ধর্ষণ © প্রতীকী ছবি

জামালপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পরে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শুক্কুর আলীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার শুক্কুর গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের বাসিন্দা। এদিকে ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

মামলার এজাহার বরাতে পুলিশ জানিয়েছে, সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের একটি বিদ্যালয়ে পড়াশোনা করেন ওই ছাত্রী। সে এবার এসএসসি পরীক্ষার্থী। প্রাইভেটে যাওয়া-আসার সময়ে অভিযুক্ত শুক্কুর আলী ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। বৃহস্পতিবার ওই ছাত্রীকে স্থানীয় একটি পার্কে নিয়ে যায় শুক্কুর।

পুলিশ আরও জানিয়েছে, এ সময় ওই পার্কের একটি কক্ষে মুখ বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করেন শুক্কুর। এ ঘটনায় ওই ছাত্রীর চিৎকার শুনে পার্কে থাকা লোকজন এগিয়ে আসেন। পরে তারা শুক্কুরকে আটক করে সরিষাবাড়ী থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।

তারাকান্দি থানার উপপরিদর্শক সুলতান মাহমুদ জানান, আসামীকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬