যুক্তরাজ্যে ২০০৯ থেকে জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবে না

২২ এপ্রিল ২০২৬, ১১:৫৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যুক্তরাজ্যে ভবিষ্যৎ প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখতে একটি ঐতিহাসিক তামাক ও ভেপ বিল পাস হয়েছে। ১৭ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য সিগারেট কেনা আজীবনের জন্য নিষিদ্ধ হচ্ছে। খবর বিবিসির।

নতুন আইনে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কোনো ব্যক্তি সিগারেট কিনতে পারবে না। এর মাধ্যমে একটি ‘ধূমপানমুক্ত প্রজন্ম’ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। বিলটি যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স এবং উচ্চকক্ষ হাউস অব লর্ডসে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। রাজকীয় সম্মতি পেলেই এটি আইনে পরিণত হবে।

আইন কার্যকর হলে সরকার তামাক, ভেপিং এবং নিকোটিনজাত পণ্যের স্বাদ, প্যাকেটিং এবং বিক্রয় নিয়ন্ত্রণে আরও বিস্তৃত ক্ষমতা পাবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ধূমপান যুক্তরাজ্যে প্রতিরোধযোগ্য মৃত্যু, দীর্ঘমেয়াদি অসুস্থতা এবং অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এই ঝুঁকি কমাতেই সরকার এমন কঠোর পদক্ষেপ নিয়েছে।

নতুন বিধানে শিশু বহনকারী গাড়ি, খেলার মাঠ, স্কুলের আশপাশ এবং হাসপাতালের প্রবেশপথের বাইরে ভেপিং নিষিদ্ধ করা হয়েছে। তবে ধূমপান ছাড়তে আগ্রহীদের সহায়তার জন্য হাসপাতালের নির্দিষ্ট কিছু এলাকায় ভেপিংয়ের সুযোগ রাখা হয়েছে। ব্যক্তিগত স্থান, যেমন বাসাবাড়ি এবং কিছু খোলা জায়গা এই বিধিনিষেধের বাইরে থাকবে।

স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই উদ্যোগকে দেশের জনস্বাস্থ্যের জন্য ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে হাউস অব লর্ডসে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ব্যারনেস মেরন বলেন, এটি এক প্রজন্মে নেওয়া সবচেয়ে বড় জনস্বাস্থ্য উদ্যোগগুলোর একটি, যা দীর্ঘমেয়াদে অসংখ্য জীবন রক্ষা করবে।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬