শিক্ষাপ্রতিষ্ঠানে যেভাবে উদযাপন করতে হবে গণহত্যা ও স্বাধীনতা দিবস

২৩ মার্চ ২০২২, ০৪:০৩ PM
শিক্ষাপ্রতিষ্ঠানে উদযাপন করা হবে গণহত্যা দিবস

শিক্ষাপ্রতিষ্ঠানে উদযাপন করা হবে গণহত্যা দিবস © সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আজ বুধবার (২৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২৫ মার্চের মধ্যে গণহত্যা সর্ম্পকে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে। ২৫ মার্চ স্কুল-কলেজে কোনোভাবেই আলোকসজ্জা করা যাবে না। তবে মহান স্বাধীনতা দিবস উদযাপনে ২৬ মার্চ সন্ধ্যা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান আলোকসজ্জা করা যাবে।

আরও পড়ুন- পুরো রমজান মাস বন্ধ চান প্রাথমিকের শিক্ষকরা 

এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সব দেশের স্কুল-কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থী সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে বলে নির্দেশনায় জানানো হয়।

ট্যাগ: মাউশি
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close