৬ ফেব্রুয়ারি থেকে জেএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু

০১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪২ PM
 জেএসসি পরীক্ষার্থী

জেএসসি পরীক্ষার্থী © ফাইল ফটো

২০২১ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের (২০২১ সালের জেএসসি পরীক্ষার্থী) রেজিস্ট্রেশন কার্ড বিতরণ আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্ড বিতরণ চলবে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরো পড়ুনঃ বাসে-ট্রাকে আগুন, প্রক্টরকে ধাওয়া করল রাবি শিক্ষার্থীরা

এতে বলা হয়েছে, ঢাকা বোর্ডের আওতাধীন অনুমোদিত সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিতরণ করা হবে। এ সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা প্রতিনিধির মাধ্যমে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতিসহ সর্বশেষ স্বীকৃতি নবায়নের পত্র এবং কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে। উল্লেখিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ না করলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে যে বার্তা দিলেন ভারতীয় পররাষ্ট…
  • ০৮ এপ্রিল ২০২৬
অবশেষে পিএসএলে নাহিদ রানার অভিষেক
  • ০৮ এপ্রিল ২০২৬
জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় কাল
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির পরও ইরানের তেল শোধনাগারে হামলা
  • ০৮ এপ্রিল ২০২৬
হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
  • ০৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
close