বাসে-ট্রাকে আগুন, প্রক্টরকে ধাওয়া করল রাবি শিক্ষার্থীরা

০১ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৬ PM
 বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রাকে আগুন ধরিয়ে দেয়

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রাকে আগুন ধরিয়ে দেয় © সংগৃহিত

শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, দুর্ঘটনাস্থলের পাশে আছে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে মারা যান মাহবুব হাবিব হিমেল নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিকস ডিজাইন ক্রাফট ও শিল্পকলার ইতিহাস বিভাগে পড়তেন। এ ঘটনার পরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রাকে আগুন ধরিয়ে দেয় ও প্রক্টরকে ধাওয়া করে।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পাসের শহীদ হাবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের ভেতরে হবিবুর রহমান হলের সামনে একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা পাঁচ ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তারা নির্মাণাধীন ভবনেও ভাংচুর চালায়। এ সময় প্রক্টর লিয়াকত আলী ঘটনাস্থলে আসলে তাকে ধাওয়া দেয় বিক্ষুব্ধ ছাত্ররা।    

ছাত্ররা জানান, হবিবুর রহমান হলের সামনে ২০তলা একাডেমিক ভবনের কাজ চলছে। ভবন নির্মাণের মালামাল আনা-নেয়া করতে প্রচুর ট্রাক ক্যাম্পাসে যাতায়াত করছে। তবে এসব ট্রাকের গতিবিধি নিয়ন্ত্রণে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তেমনই এক বেপরোয়া ট্রাক হিমেলে প্রাণ কেড়ে নেয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা ঘটনাস্থলে জড়ো হয়। তারা পাঁচটি ট্রাকে আগুন দেয়। নির্মাণাধীন ভবনে ভাংচুর চালায়। প্রক্টর লিয়াকত আলীকেও ধাওয়া দেয়। 

ঘটনার বিষয়ে জানতে প্রক্টর লিয়াকত আলীকে ফোন করা হলেও তিনি রিসিভ করেনি।

ঢাবি অধ্যাপকের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে নিজ অবস্থান জানালেন হা…
  • ১৯ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫
  • ১৯ মার্চ ২০২৬
ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence