৫৪ বছর বয়সে এসএসসি পাশ

৩১ ডিসেম্বর ২০২১, ১২:২১ AM
আব্দুল হান্নান

আব্দুল হান্নান © সংগৃহীত

ইচ্ছা শক্তি থাকলে বয়স যে কোন ব্যাপার না তা প্রমান করে দিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের মৃত্যু মঞ্জুরের ছেলে আব্দুল হান্নান। ৫৪ বছর বয়সে তিনি এসএসসি পাশ করে সবাইকে চমকে দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে চলতি বছরের এসএসসির ফল প্রকাশ করা হয়। এতে তিনি জিপিএ ৪ দশমিক ১১ পেয়ে উত্তীর্ণ হন। শিবগঞ্জ উপজেলার তেলকুপি জামিলা সরণী ভোকেশনাল স্কুল থেকে আব্দুল হান্নান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

আব্দুল হান্নান জানান, আমি চাঁপাইনবাবগঞ্জ কোর্টে দলিল লিখার কাজ শিখছি। এ পেশায় যোগদান করে পরিচয়পত্র পেতে হলে নূন্যতম এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে। তাই আমি স্কুলে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষা দেই এবং উত্তীর্ণ হই।

তিনি আরও বলেন, ইচ্ছা থাকলে সবই সম্ভব। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা গ্রহণ করতে কোনো বয়স বাঁধা হতে পারে না। আমার পরীক্ষার ফলাফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে। তাই আপনাদের ছেলে-মেয়েকে স্কুলে পাঠান।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬