মাধ্যমিকের বইয়ে যুক্ত হচ্ছে যৌন শিক্ষার পাঠ

২৯ ডিসেম্বর ২০২১, ০১:৩২ PM
মাধ্যমিকে যৌন শিক্ষা

মাধ্যমিকে যৌন শিক্ষা © সংগৃহীত

মাধ্যমিকের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে যৌন ও প্রজননস্বাস্থ্যের পাঠ। এ জন্য শ্রেণীকক্ষে ‘শাহানা কার্টুন’ ব্যবহারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শাহানা কার্টুনে বয়ঃসন্ধিকালীন যৌন, প্রজননস্বাস্থ্য ও অধিকার এবং সবার জন্য লিঙ্গসমতার বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। মাউশি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, যৌন ও প্রজনন–স্বাস্থ্য বিষয়ে কিছু ভ্রান্ত ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এখনো যৌন রোগ বিষয়ে চিকিৎসককে বলতে গ্রাম গঞ্জের নারীরা লজ্জা পায়। তাদের এ লজ্জা বা অচলায়তন ভাঙ্গতে হবে, আরো সচেতন হতে হবে। কেননা প্রাথমিক পর্যায়ে যে কোন রোগ সনাক্ত করে চিকিৎসা নিলে সুস্থ হওয়া যায়। তারা বলেন, আমাদের সমাজে বাল্য বিবাহ প্রদানের মতো ন্যাক্কারজনক কাজে অনেকের আগ্রহ রয়েছে। কিন্তু নিরাপদ মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে কার কতটুকু ধারণা রয়েছে সে বিষয়ে তেমন সচেতনতা নেই। ফলে বিয়ের পর ওইসব দম্পতি নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এতে উচ্চহারে মাতৃ ও শিশুমৃত্যুর মতো দুঃখজনক ঘটনাও ঘটছে।

আরও পড়ুন-টিকা পেয়েছেন মাত্র ১২ লাখ শিক্ষার্থী

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএনএফপিএ নির্মিত শাহানা কার্টুনের বিষয়বস্তু হলো বয়ঃসন্ধিকালীন যৌন, প্রজননস্বাস্থ্য ও অধিকার এবং সবার জন্য লিঙ্গসমতা। সংযুক্ত পাঠপরিকল্পনা ও গাইডলাইন অনুযায়ী শাহানা কার্টুন ষষ্ঠ থেকে নবম–দশম শ্রেণির জাতীয় কারিকুলামের সহায়ক শিক্ষা উপকরণ হিসেবে দেশের সব মাধ্যমিক স্কুলে ব্যবহার করা হবে। ইতিমধ্যে শাহানা কার্টুনের সিডি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণের জন্য সব জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- ২২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে কাল

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন যৌন, প্রজননস্বাস্থ্য ও অধিকার এবং লিঙ্গসমতা–বিষয়ক তথ্য কার্যকরভাবে জানানোর জন্য শাহানা কার্টুনের ছয়টি পর্ব পাঠপরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী সব মাধ্যমিক স্কুলে ষষ্ঠ থেকে নবম–দশম শ্রেণির সংশ্লিষ্ট অধ্যায়ের সঙ্গে ব্যবহারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, অ…
  • ২৩ মার্চ ২০২৬
বন্ধুদের সঙ্গে হাঁসের মাংস খেতে গিয়ে বাইক দুর্ঘটনায় ড্যাফোড…
  • ২৩ মার্চ ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বাড়লে ‘সহিংসতার দুষ্টচক্রে’ আটকে পড়…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড়
  • ২৩ মার্চ ২০২৬
রাজবাড়ীতে তীব্র জ্বালানি সংকট, ১০ ফিলিং স্টেশনে নেই তেল; ভো…
  • ২৩ মার্চ ২০২৬
বৃক্ষের প্রতি মমতা, কলাগাছে ফেস্টুন টানিয়ে আলোচনায় জসিম
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence