সরকারি স্কুলে ভর্তির লটারি আজ, আবেদন ৫ লাখ ৩৮ হাজার

১৫ ডিসেম্বর ২০২১, ০৯:৫৫ AM
সরকারি স্কুলে ভর্তির লটারি আজ

সরকারি স্কুলে ভর্তির লটারি আজ © ফাইল ছবি

এবারও লটারির মাধ্যমে ঢাকাসহ সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তি করা হবে। বুধবার (১৫ ডিসেম্বর) অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। এতে প্রায় ৫ লাখ ৩৮ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিনের স্বাক্ষর করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

পড়ুন: এবার সরকারি মাধ্যমিক স্কুলে আসনপ্রতি লড়বে ১৪ শিক্ষার্থী

অফিস আদেশে বলা হয়, বুধবার (১৫ ডিসেম্বর) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এবং ১৯ ডিসেম্বর বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি হবে। ডিজিটাল লটারি প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থী http://gsa.teletalk.com.bd থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল জানতে পারবেন।

পড়ুন: বেসরকারি স্কুলে ভর্তি আবেদন করবেন যেভাবে 

এতে জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করতে হবে।

মাউশি থেকে জানা যায়, আগামী বছরের জন্য সরকারি স্কুলগুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন ৫ লাখ ৩৮ হাজার ৬৬ জন।

প্রথম থেকে নবম শ্রেণিতে সরকারি স্কুলে ভর্তির জন্য গত ২৫ নভেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। রবিবার (১২ ডিসেম্বর) রাত ১২টার আগে অনলাইন আবেদন কার্যক্রম শেষ হয়েছে।

পড়ুন: ৩০ ডিসেম্বরের মধ্যে স্কুলে ভর্তি শেষ করার নির্দেশ

সারাদেশে ৪০৫টি সরকারি স্কুলে ৮০ হাজার ১৭টি আসনে ভর্তির জন্য অনলাইন আবেদন শেষ হয়েছে। এতে ১০ লাখ ২৬ হাজার ৭৪৬টি পছন্দক্রম হিসেবে আবেদন জমা হয়েছে। এসব পছন্দক্রমের ক্ষেত্রে ৫ লাখ ৩৮ হাজার ৮৬৬ জন প্রার্থী আবেদন করেছেন। সেই হিসেবে একটি আসনের জন্য ১৪ জনের বেশি শিক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হবে।

আর বেসরকারি স্কুলের আবেদন আগামী ১৬ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত চলবে। বেসরকারি স্কুলের ভর্তি লটারি ১৯ ডিসেম্বর রাজধানীর নায়েম ভবন আয়োজন করা হবে।

মাউশির উপ-পরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন বলে, আগামী বছরের জন্য সরকারি স্কুলগুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লটারি বুধবার বিকেল ৩টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। সেখানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

মাউশি থেকে আরও পড়ুন

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence