নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের ন্যূনতম বয়স ১২, ফি ১৭১

০৮ ডিসেম্বর ২০২১, ০৯:৫৩ AM
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ফটো

এখন থেকে ১২ বছর পূর্ণ না হলে কোনো শিক্ষার্থী নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না বলে জানিয়েছে ঢাকা বোর্ড। অপরদিকে ১৮ বছরের বেশি বয়স হলে কেউ নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না। নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ফের ২০২০-২১ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করছে ঢাকা বোর্ড। গত ১ ডিসেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেওয়া যাবে।

জানা যায়, নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।

বোর্ড জানিয়েছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায় দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

এর আগে গত ১৬ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence