অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে

ক্ষোভে এসএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

১৬ নভেম্বর ২০২১, ০৯:৩৯ AM
এসএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

এসএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’ © ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক এসএসসি পরীক্ষার্থীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেয় প্রেমিক। এ লজ্জায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আকলিমা আক্তার আঁখি (১৬) নামের ওই পরীক্ষার্থী।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের পাঁচ পুঙ্গলী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আঁখি পাঁচ পুঙ্গলী গ্রামের আলাউদ্দিন মন্ডলের মেয়ে ও এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বিদ্যালয়ে পড়া অবস্থায় সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আঁখির। এক সময় তাদের ঘনিষ্ঠতা বাড়ে যায়। প্রেমিক তাদের অন্তরঙ্গ সময়ের কিছু ছবিও মোবাইলে তুলে রাখে। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর ওই প্রেমিক আঁখির আপত্তিকর কিছু ছবি ফেসবুকে পোস্ট করে। এতে আঁখি ও তার পরিবারের লোকজন সামাজিকভাবে অপদস্থের শিকার হন। লজ্জা ও ক্ষোভে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জনান, আঁখির বাবা একজন দিনমজুর। সোমবার সকালে কাজে বাইরে বের হন। পরে তার জন্য খাবার নিয়ে যান স্ত্রী। এ ফাঁকে বাড়িতে একা থাকা অবস্থায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আঁখি। ঘরে গিয়ে মা আঁখির ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আত্মহত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬