কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে দুই শিক্ষার্থী

১৪ নভেম্বর ২০২১, ১০:০৬ AM
কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে দুই শিক্ষার্থী

কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে দুই শিক্ষার্থী © ফাইল ফটো

এ বছর মৌলভীবাজারের কমলগঞ্জের দুই শিক্ষার্থী কারাগারে থেকে এসএসসি পরীক্ষায় বসছে। এই দুই শিক্ষার্থী মৌলভীবাজার জেলা কারাগার থেকে পরীক্ষা দেবে বলে কারা সূত্র জানিয়েছে।

কারাগার সূত্র থেকে জানা যায়, কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানের খ্রিস্টানটিলার বাসিন্দা মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এলেক্স গমুজ নারী ও শিশু নির্যাতন মামলায় এবং আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আলী হত্যা মামলার আসামি হওয়ায় কারাগারে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

এ বিষয়ে মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান ও এস, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ বলেন, কর্তৃপক্ষের নির্দেশে মানবিক বিভাগের দুই শিক্ষার্থী আগামী সোমবার (১৫ নভেম্বর) থেকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেবে।

মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, কমলগঞ্জের দুজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ায় আমরা দুই শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়েছি। এমনকি কারাগারে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দেয়া হয়েছে।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬