যশোর শিক্ষা বোর্ডের

বার্ষিক পরীক্ষা ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সূচি প্রকাশ

১০ নভেম্বর ২০২১, ০৮:১৯ AM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © ফাইল ফটো

যশোর শিক্ষা বোর্ড বার্ষিক পরীক্ষা ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সূচি প্রকাশ করেছে। সোমবার স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি মঙ্গলবার (৯ নভেম্বর) প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০২১ সালে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণির বার্ষিক ও দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড এ সময়সূচি পরিবর্তন করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ২৪ নভেম্বর সকালে অষ্টম শ্রেণির বাংলা ও দশম শ্রেণির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর একইদিন দুপুরে অনুষ্ঠিত হবে সপ্তম শ্রেণির ইংরেজি ও নবম শ্রেণির গণিত।

২৫ নভেম্বর সকালে ষষ্ঠ শ্রেণির গণিত ও দুপুরে সপ্তম ও নবম শ্রেণির বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৭ নভেম্বর সকালে অষ্টম শ্রেণির ইংরেজি ও দশম শ্রেণির বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৯ নভেম্বর সকালে ষষ্ঠ শ্রেণির ইংরেজি ও অষ্টম শ্রেণির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩০ নভেম্বর সকালে ষষ্ঠ শ্রেণির বাংলা ও দশম শ্রেণির ইংরেজি এবং দুপুরে সপ্তম শ্রেণির গণিত ও নবম শ্রেণির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর পাশেই বাসা বরাদ্দ পাচ্ছেন ডা. শফিক, উঠবেন কি?
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাবিতে তরুণী নির্যাতন: সিসিটিভিতে ধরা পড়ল মারধরের চিত্র
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
সেই তরুণীকে প্রথমবার ধর্ষণের পর টাকায় সমঝোতা করতে চেয়েছিলেন…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
সীমান্তে বিজিবির জালে ধরা ৪৬ লাখ টাকার অবৈধ পণ্য
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬