রাজধানীর যেসব কেন্দ্রে দেওয়া হবে স্কুল শিক্ষার্থীদের টিকা

৩১ অক্টোবর ২০২১, ১২:৪৮ PM
স্কুল শিক্ষার্থীদের টিকা

স্কুল শিক্ষার্থীদের টিকা © ফাইল ফটো

১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে আগামীকাল। প্রথম দফায় রাজধানীর ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। শিশুদের দেওয়া হবে ফাইজারের টিকা।

আজ রবিবার (৩১ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলের, সোমবার (১ নভেম্বর) থেকেই স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু হবে। এ নিয়ে আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। বর্তমানে ৭০ লাখ ফাইজারে টিকা রয়েছে। যা দিয়ে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আগামী নভেম্বরে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আরও জানান, ফাইজারের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। এজন্য দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে প্রয়োজন মতো শীতাতপ ব্যবস্থা ঠিক করে দেশব্যাপী ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু করা হবে।

রাজধানীর যেসব কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে-
১. কসমো পলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ; ২. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ৪. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ৫. হার্ডক ইন্টারন্যাশনাল স্কুল, ৬. সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ৭. চিটাগং গ্রামর স্কুল, ৭. ঢাকা কমার্স কলেজ, ৮. কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, ৯. সাউথ ব্রিজ স্কুল, ১০. স্কলাসটিকা স্কুল, ১১. বিএইচ খান স্কুল অ্যান্ড কলেজ এবং ১২. আহমেদ বাওয়ানী একাডেমি।

তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence