অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে নিখোঁজ স্কুলশিক্ষার্থী

২৮ অক্টোবর ২০২১, ১০:০১ AM

© সংগৃহীত

স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে নিখোঁজ হয়েছে মাদারীপুরের এক স্কুল শিক্ষার্থী। দুইদিন পার হলেও ওই শিক্ষার্থীর কোন খোঁজ না পাওয়ায় তার সন্ধানে থানায় সাধারণ ডায়েরী করেছে পরিবার। 

নিখোঁজ হওয়া আবু সুফিয়ান মাদারীপুর শহরের থানতলী এলাকার হারুণ-অর-রশিদের ছেলে এবং মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গত মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ রয়েছে সে। 

সুফিয়ানের পিতা হারুণ-অর-রশিদ বলেন, স্কুলের অ্যাসাইনমেন্ট জমা দেয়ার উদ্দেশ্যে গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয় সুফিয়ান। কিন্তু দুপুর পার হলেও বাসায় ফিরে না আসায় আমরা স্কুলে খোঁজ নেই। কিন্তু সেখানে আবু সুফিয়ান যায়নি বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছেও কোন খোঁজ না পেয়ে সন্ধ্যায় মাদারীপুর সদর মডেল থানায় লিখিতভাবে বিষয়টি জানাই। 

নিখোঁজের সময় সুফিয়ানের গায়ে চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের পোশাক পরা ছিল বলে জানিয়েছেন তারা বাবা।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম বলেন, শিশু শিক্ষার্থীর নিখোঁজের ব্যাপারে লিখিতভাবে থানায় জানানো হয়েছে। আমরাও চেষ্টা করছি শিশুটাকে উদ্ধার করতে। 

ট্যাগ: পুলিশ
ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬