এসএসসি

হাসপাতাল থেকে পরীক্ষা দিতে পারবেন করোনা আক্রান্তরা

২৭ অক্টোবর ২০২১, ১০:৪০ PM
হাসপাতাল থেকে পরীক্ষা দিতে পারবেন করোনা আক্রান্তরা

হাসপাতাল থেকে পরীক্ষা দিতে পারবেন করোনা আক্রান্তরা © ফাইল ছবি

আগামী ১৪ নভেম্বর থেকে এবারের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে ২২ লাখ ২৭ হাজার ১১৩ শিক্ষার্থী। তবে করোনা আক্রান্ত কোনো শিক্ষার্থী চাইলে হাসপাতাল থেকে পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

পরীক্ষার্থী কেউ করোনা আক্রান্ত হয়ে গেলে করণীয় সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, যদি কেউ আক্রান্ত হয় সে তো পরীক্ষা দিতে আসতে পারবে না। তারপরে যদি কেউ পরীক্ষা দিতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা স্ব স্ব বোর্ড থেকে সিদ্ধান্ত নিয়ে, যদি হাসপাতালে ভর্তি থাকেন তাহলে সেই হাসপাতালের তত্ত্বাবধানে ব্যবস্থা করে পরীক্ষা নিতে পারে। সেটা আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব।

পড়ুন: পরীক্ষার ৩০ দিনের মধ্যে এসএসসির ফল

তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব রাখার জন্য অভিভাকদের অনুরোধ করছি। অভিভাবকরা কেন্দ্রে না এলেই ভালো, যদি আসতেই হয় তাহলে একজনের বেশি যেন না আসেন। যদি আসেন তারা যেন কেন্দ্রের সামনে ভিড় না করেন। তারা যেন দূরে অবস্থান করেন।

১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা কার্যক্রম শুরুর পর এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অবশ্যই যারা পরীক্ষার্থী, আমরা একেবারেই স্কুল ধরে ধরে (টিকা) দেব। যারা পরীক্ষার্থী তাদের সর্বাগ্রে যেন দেওয়া হয়।

পড়ুন: পেছাচ্ছে ২০২২ সালের এসএসসি পরীক্ষাও

দীপু মনি বলেন, এখন পর্যন্ত যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে হয়তো একই দিনে এক স্কুলে সবাইকে টিকা দেওয়া হয়ে যাবে। সেক্ষেত্রে পরীক্ষার্থী এবং ১২ বছরের বেশি যারা তারা সবাই টিকা পেয়ে যাবে।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence