পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর

১৪ অক্টোবর ২০২১, ০৫:০৩ PM

© প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পানিতে ডুবে জোবেদা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোসলেহ উদ্দিন খলিফার বাড়ির পুকুরে ডুবে মারা যান জোবেদা।

ওই বাড়িরই জাফর ইকবালের মেয়ে জোবেদা হাজিরহাট মিল্লাত একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

জোবেদার স্বজনরা জানান, সে দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিল। সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরে গেলে পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে লাশ ভাসতে দেখে।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, আমরা মৃত্যুর বিষয়টি শুনেছি।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close