মাধ্যমিকের ২০তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

১৩ অক্টোবর ২০২১, ০৯:৫৮ AM
 ২০তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

২০তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ © ফাইল ছবি

মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, সব শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘ক্লাস চালু হলেও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতেই এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রাখা হয়েছে।’

২০ মার্চ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। এর আগে ১৯তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।

নিয়মিত ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখাই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য। এর ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নও করা হবে।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর এ বছরের ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এখন চলতি বছরের ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেয়া হচ্ছে। অন্যান্য শ্রেণির মধ্যে অষ্টম, নবম, তৃতীয়, চতুর্থ শ্রেণিতে দুই দিন এবং অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের একদিন ক্লাসে আসতে বলা হয়েছে

প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, আহত ৩
  • ১৫ এপ্রিল ২০২৬
পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিঙ্গাপুর, উগান্ডার চেয়েও ২৭…
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক…
  • ১৫ এপ্রিল ২০২৬